ধ্রুব জোনাকির প্রথম জামাই ষষ্ঠী! বউকে অন্য কারোর সঙ্গে দেখে তেলে গুনে জ্ব’লে উঠলো ধ্রুব! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো ভিডিও!

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া পারিবারিক গল্প হল মিত্তির বাড়ি (Mittir Bari)। এই ধারাবাহিকের হাত ধরে বেশ অনেকদিন পরে টেলিভিশনে ছোট পর্দায় ফিরেছে আদৃত রায় (Adrit Roy)। যে সকলের প্রিয় অভিনেতা এবং বাংলার ক্রাশ। ধারাবাহিকে আদৃতের বিপরীতে দেখা যাচ্ছে পারিজাত চৌধুরীকে (Parijaat Chowdhury)। যাকে এর আগে হইচই এর ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে কাজ করতে দেখেছেন দর্শক।
ধারাবাহিকটি একটি পারিবারিক গল্প নিয়ে শুরু হয়েছে। একটি ভাঙ্গা পরিবার কিভাবে একজন অচেনা অজানা মেয়ে এসে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয় সেই গল্পে ফুটিয়ে তোলা হবে ধারাবাহিকে। আর ধারাবাহিকের সেই গল্প বলবে গল্পের নায়িকা জোনাকি বিশ্বাস। ইতিমধ্যে ধারাবাহিকের বেশ কয়েকটি পর্বে প্রত্যেকের সঙ্গে দর্শকের আলাপ হয়ে গিয়েছে। ধারাবাহিকটি একটু একটু করে দর্শকের মন জয় করতে শুরু করেছে।

ধারাবাহিকে নায়িকা একেবারে নবাগতা, সদ্যই এই অভিনেত্রী ১৮ বছরে পা দিলেন। তাঁর জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আদৃত রায় থেকে শুরু করে টলিউডের আরও অনেকেই। ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ধ্রুব আর জোনাকি এখন আলাদা আলাদা থাকছে। তবে তাদের এক করার জন্য নানারকম চেষ্টা করছে সবাই।
এরই মধ্যে সামনে এসেছে ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে জোনাকি যে উকিল বাবুর বাড়িতে আছে তার বাড়িতে জোর করে ধ্রুবকে নিয়ে গেছে তার ভাই বোন সকলে মিলে। জোনাকি তো ধ্রুবকে দেখে একেবারেই অবাক হয়ে গেছে।
আরও পড়ুনঃ ‘চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করা যায় না, ঐদিকে বুড়া দামড়া বেডা বিয়া করা যায়!’ বুলেট সরোজিনী ছাড়ায় ট্রোলের মুখে শ্রীময়ী!
ধ্রুবর ভাই বোন সবাই বলে আজ জামাই ষষ্ঠী উপলক্ষে ধ্রুব এসেছে। কিন্তু এটা পুরোটাই ট্র্যাপ সেটা ধ্রুব ফাঁস করে দেয়। অন্যদিকে জোনাকি অন্য একজনের সাথে অ্যাপয়েনমেন্ট আছে বলে বেরিয়ে যেতে চায় তখনই ধ্রুব জোনাকি কে বাধা দেয় আর বলে জামাই ষষ্ঠীতে দুজনকেই থাকতে হয় তাই জোনাকিকেও থাকতে হবে। আর এই প্রোমো দেখে তো আগামী পর্ব গুলি দেখার জন্য অপেক্ষা করছেন দর্শক।

