‘চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করা যায় না, ঐদিকে বুড়া দামড়া বেডা বিয়া করা যায়!’ বুলেট সরোজিনী ছাড়ায় ট্রোলের মুখে শ্রীময়ী!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
সম্প্রতি কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় তাই শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী। আর এই ধারাবাহিককের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বহুদিন বাদে ছোট পর্দায় ফিরে তাকে বরাবরের মতো ভিলেন চরিত্রেই দেখা যাচ্ছে। বুলেট সরোজিনী ধারাবাহিকে একটি গুরুগম্ভীর রাসভারি চরিত্রে দেখা মিলছে শ্রীময়ীর।
তবে অভিনেত্রীকে ওই চরিত্রে একেবারেই মানাচ্ছে না বলে দাবি একাংশ নেটিজেনদের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক হাসাহাসি, ট্রোল। এমনিতেই সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই সমালোচনার শিকার হয়ে থাকেন শ্রীময়ী। মাঝে মধ্যে তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হয়। এবারে নিজের অভিনয়ের জন্যও সমালোচিত হলেন অভিনেত্রী।
কাঞ্চন মল্লিকের সাথে বিয়ের পর থেকেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। বর্তমানে আবার বুলেট সরোজিনী ধারাবাহিককে অভিনয় করেও বিতর্ক তার পিছু ছাড়েনি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যান পেজের তরফ থেকে তাকে নিয়ে পোস্ট করছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃ আবারো সেই পুরনো আমেজে কোন গোপনে মন ভেসেছে! ধারাবাহিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা!
যার কারণে অভিনেত্রী কিছুদিন আগেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে এই ধারাবাহিক থেকে বিদায় নেওয়ার পোস্ট করেছেন। অভিনেত্রী নিজের পোস্টে লিখেছিলেন, ‘আমি বুলেট সরোজিনী তে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম, আজকে আমি চ্যানেল এবং হাউজের সাথে কথা বলে NOC দিলাম,, এখানে কোন ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড়, আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্র play করার মতো এলিজিবিলিটি আমার নেই, স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব।🙏🏻😇…THANK YOU SO VERY MUCH entire team of Star Jalsha and RUPA Di…ALL THE VERY BEST FOR BULLET SAROJINI…’
এই পোস্ট দেখেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। একজন লিখেছেন, ‘ছেড়ে দিলে নাকি ছাড়িয়ে দিলো, অভিনয় এর তো বাবা মা ছিলোনা, কাঞ্চনর বৌ বলে চান্সটা তাও পেয়েছিলে, তারপরে যা ধেড়িয়েছেন, ঝাল লাগলো?? লাগাই উচিত।’ আরেকজন লিখেছেন, ‘আপনি ছাড়েন নি আপনাকে বাদ দিয়েছে, কারণ সবাই চাইছিল না যে আপনি থাকুন।’ অন্যজন লিখেছেন, ‘বিষয়টা হল অভিনয়টা আপনি একদমই পারেন না৷ জীবনে যেটা পারেন সেটা করেছেন। আর আপনার বয়স কম হলেও আপনাকে চার ছেলের মা’ই লাগে৷ তাই এসব বলে লাভ নেই। আপনিও জানেন আপনার দ্বারা কিস্যু হবে না৷’
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

