‘বরের কাছে মা’র খেয়েছে, আমার দলে নাম লিখিয়েছে…’ – সাক্ষাৎকারে একি বললেন ফুলকি ধারাবাহিকের ‘লাবু’?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকে রোহিত ফুলকি ছাড়াও বাকি চরিত্রগুলিও বেশ গুরুত্বপূর্ণ। পার্শ্ব চরিত্র গুলি এত সুন্দর করে ফুটিয়ে তোলে যায় সেটা এই ধারাবাহিকটিকে দেখলেই বোঝা যায়। সত্যি একটা চরিত্র অন্য আরেকটার পরিপূরক। একটা চরিত্র না থাকলে অন্যটার গুরুত্ব কমে যায়। সম্প্রতি সাক্ষাৎকারে ধরা দিয়ে একের পরে এক পর্দা ফাঁস করেছে অভিনেতা অভিনেত্রীরা।

Bengali serial

সাক্ষাৎকারে ধরা দিয়েছে, ধারাবাহিকের ধানু,, পিয়াল, তমাল এবং লাবণ্য। মেকআপ রুমে থাকতে থাকতে ১৪ ঘণ্টা একসঙ্গে কাজ করার পর একটা পরিবার মত হয়ে যায় সকলে। তখন এটাই হয়ে যায় আসল বাড়ি। আর এখানেই হাসি, ঠাট্টা, মজা, দুঃখ কষ্ট সবকিছু ভাগ করে নেয় প্রত্যেককে একসাথে।

সেই সাক্ষাৎকারে মজার ছলে ধারাবাহিককে বর্তমানে ধানুর যে রাজবাড়ীতে বিয়ে হচ্ছে ধানু এখন রাজমহলের রানী। সেসব নিয়েই হাসাহাসি চলে। কিন্তু তারপরেও আদিত্য যে ধানুকে চড় মেরেছে রুদ্রর মতই ব্যবহার করছে সেই নিয়েও হাসি মজা চলতে থাকে। তবে আদিত্য রুদ্রর মত নয়। আদিত্য শুধু মায়ের কথায় একটু বেশি ওঠাবসা করে। তাই জন্যই রাজপ্রাসাদে এলে আদিত্য একেবারে পাল্টে যায়।

আরও পড়ুনঃ প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে একই ফ্রেমে চমৎকার অভিনয়! আজ কোথায় হারিয়ে গেলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সেই প্রাণচঞ্চলা “খেন্তি”?

এছাড়াও ধারাবাহিকের সেট থেকে তমাল এর বই চুরি করা খবরও ফাঁস করে দেয় সকলের সামনে। অনেক সময় সেটে প্রমট হিসেবে অনেক কিছু ব্যবহার করা হয়। সেখান থেকেই ধানু এবং তমাল বই চুরি করে বলে অভিযোগ লাবণ্য পিয়ালের। এছাড়াও সারাদিন শুটিংয়ের ফাঁকে মজার আড্ডায় মেতে উঠেছিল ফুলকির টিম।

Back to top button