মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল নতুন! কমলিনীর অজান্তেই হারিয়ে গেল তার চিরসখা! চোখে জল আনবে ধারাবাহিকের আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে কমলিনীর পাশে তার ছোট ছেলে এবং মেয়ে এসে দাঁড়ায়। জানায় তার মা যেখানেই যাবে সেজেগুজে যাবে। তার দাদারা এই পুরনো দিনের মানসিকতা সত্যি তাদের কাছে লজ্জার। অন্যদিকে নতুন তো কলেজে অসুস্থ বোধ করতে থাকে। সারাদিন কিছু না খাওয়ায় তার শরীর খুব খারাপ হতে থাকে। ধীরে ধীরে বুকে যন্ত্রণা শুরু হয়। প্রফেসর স্টুডেন্টরা সবাই চিন্তায় পড়ে যায়। তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় নতুন।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নতুন অসুস্থ হয়ে পড়ার পর তার কলেজের বাকি শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টরা মিলে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এদিকে বারবার কমলিনী ফোন করছে নতুনকে। কিন্তু নতুন সেই ফোন ধরতে না করে। কারণ কমলিনী যদি নতুনের অসুস্থতার কথা জানতে পারে তাহলে সব ছেড়ে ছুটে আসবে। এদিকে নতুনের এত কষ্ট হচ্ছে শরীরে তার মনে হচ্ছে সে আর বাঁচবে না। কমলিনীর সাথে তার আর দেখা হবে না কোনোদিন।

আরও পড়ুনঃ রায়ানের বুদ্ধির কাছে হার মানল তুর্যর প্ল্যান! পারুলকে উদ্ধার করতে জ্ব’লন্ত ল্যাবে ঝাঁপ দিল রায়ান!

অন্যদিকে কমলিনীর মা, বাবা, ভাই পৌঁছে গেছে যেখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে সেখানে। কিন্তু কমলিনীরা আসছে না দেখে তারা অপেক্ষা করতে থাকে। তারপর হঠাৎ কমলিনীর এক কাকা যিনি বিদেশে থাকতেন তিনি এসে উপস্থিত হন। তাকে দেখে তো সবাই অবাক, তিনি যে আসবেন কেউই জানতো না। তার কিছুক্ষণ পরেই আসে কমলিনী। কাকাকে দেখে তো আনন্দে আত্মহারা হয়ে পড়ে সে। এদিকে নতুনের খোঁজ করতে থাকে সবাই। কিন্তু কেউই জানে না কত বড় দুর্ঘটনা ঘটে গেছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button