শিবপ্রসাদের পর্দা ফাঁ’স! তটিনীর মনে বাসা বাঁধছে সন্দেহ! কিভাবে নিজেকে লুকিয়ে রাখবে পরশুরাম?

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।
পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে তটিনী জানিয়ে দেয় অন্যায়ের সাথে সে আপোষ করবে না। শিবপ্রসাদ তটিনীর পাশে থাকবে কথা দেয়। অন্যদিকে তটিনীর দিদি নন্দিনীও তটিনীর পাশেই আছে সব সময়। আর ওদিকে শীতল যায় গেলে কবীরের সাথে দেখা করতে। কর্ণ চ্যাটার্জিকে এরেস্ট করা হয়েছিল সে খবরটা জানায় কবীকে, কবীর শুনে অবাক হয়ে যায়। তার শিবপ্রসাদকে মেরে ফেলতে ইচ্ছা করে। কিন্তু শীতল জানে কর্ণ চ্যাটার্জি নিজের ক্ষমতা দিয়ে বেল পেয়ে গেছে। কিন্তু কবীর ক্ষিপ্ত হয়ে রয়েছে বাইরে বেরোনোর জন্য। বাইরে বেরিয়ে তটিনীর পরিবারের বড় রকমের ক্ষতি করে দেবে কবীর।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে তটিনীদের বাড়িতে যে কর্ণ চ্যাটার্জি দুজন লোক পাঠিয়েছিল সে কথা জানতে পারে। তটিনী লাট্টুকে সেই প্রশ্ন করলে লাট্টু পরশুরামকে আড়াল করার জন্য মিথ্যে বলে। অন্যদিকে আরাধ্যা নিজের বাপের বাড়িতে গিয়ে সব ঘটনা জানায়। কর্ণ চ্যাটার্জিরে দুজন লোককে পাঠিয়েছিল এবং তারা শিবপ্রসাদের বাড়িতে যাওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে কথা জানতে পারে সকলে।
আরও পড়ুনঃ মাসের শেষ বৃহস্পতিবার জোড়া ধামাকা! বেঙ্গল টপারের স্থানে একত্রে জলসা ও জি!
এরপরে আরাধ্যা তটিনীকে ফোন করে জানায় শিবপ্রসাদ তাদের বাড়িতে খানা তল্লাশি করার জন্য দুজন গুন্ডা পাঠিয়েছিল। কর্ণ চ্যাটার্জী দুজন গুন্ডা পাঠিয়েছিল আর সেই গুন্ডাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে। তাদের সন্দেহ শিবপ্রসাদ সাধারণ কেউ নয় সাধারণ একজন বীমা কর্মী নয় তার অন্য কোন পরিচয় আছে। আর তটিনী সেটা জেনেও আড়াল করছে। ৮ বছর সংসার করার পর শিবপ্রসাদ তটিনীর থেকে কিছু আড়াল করেনি। সে একজন সাধারণ বীমা কর্মী। আসলে তটিনী নিজেও জানে না শিবপ্রসাদ এর পরিচয়ের বাইরে আরও একটা পরিচয় রয়েছে। শুধুমাত্র লাট্টু জানে আর নিজের বাবাকে বাঁচানোর জন্য সে মিথ্যে বলছে। তবে কি তটিনী এবারে জেনে যাবে শিবপ্রসাদ এর আরেক পরিচয়।

