ছোট পর্দার উর্মিকে ফেরানোর আবদার করছিল দর্শক! এবার সকলকে চমকে দিয়ে ছোট পর্দা থেকে সোজা বড় পর্দায় পদার্পণ তার! খুব শীঘ্রই মুক্তি পাবে অন্বেষা অভিনীত ছবি

অন্বেষা হাজরাকে প্রথম বার দেখা যায় এই পথ যদি না শেষ হয় ধারাবাহিককে। তাকে প্রথম সারির অভিনেত্রী বললেই চলে। টিআরপি লিস্টে তেমনভাবে জায়গা না মিললেও, দর্শকদের বেশ পছন্দের ধারাবাহিক হল ‘এই পথ যদি না শেষ হয়’। যৌথ পরিবার, মা-বাবা, পিসি, দিদি, ঠাম্মা, দাদু সকলকে নিয়ে গড়ে ওঠা ধারাবাহিকটি সকলের কাছে বেশ জনপ্রিয়। মানুষ আস্বাদ পায়, একটা একান্নবর্তী পরিবারের। এখন তো, আর এরকম যৌথ পরিবার দেখা যায়না। সবটাই এখন তিনজনের পরিবার।

আমরা কমবেশি ‘ ড্রামা টি দেখেছি। না দেখে থাকলেও ছোট বড় অনেক ক্লিপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের চোখে পড়েছে। চেনি, একজন কর্মজীবী মেয়ে, হঠাৎ করে তার মায়ের যত্ন নিতে হয় যার জীবনধারা বিধবা হওয়ার পর অদ্ভুতভাবে উদ্ভট হয়ে ওঠে। তার ব্যস্ত শহর-জীবনকে বিরতি দিয়ে, চেনি তার মায়ের সাথে তাদের শহরতলির সোভাবাজার পাড়ায় ফিরে আসে যেখানে বিশৃঙ্খল আতশবাজি হয় ঐতিহ্যবাদী গৃহবধূ এবং তার বিদ্রোহী সহস্রাব্দ কন্যার মধ্যে আশ্চর্যজনক প্রকাশ এবং পারিবারিক গোপনীয়তার মধ্যে যুদ্ধ।

‘এই পথ যদি না শেষ হয়’-এর উর্মি ওরফে অন্বেষা হাজরা এবার বড় পর্দায়। ‘এসভিএফ’-এর হাত ধরে মৌনাক ভৌমিকের পরিচালনায় আবার বড় পর্দায় ফিরছে ‘চিনি ২’। আর সেখানে দেখা যাবে অভিনেত্রীকে। তিনি নিজে রবিবার তাঁর প্রোফাইল থেকে ছবির পোস্টার শেয়ার করে নেন। এই বিষয়ে নিউজ ১৮ বাংলা ডটকম তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, নাম ভূমিকায় দেখা যাবে না তাঁকে।

TV actress Annwesha Hazra to make Big screen debut with Mainak Bhaumik's next
কালার্স বাংলায় ‘কাজল লতা’ থেকে আকাশ বাংলার ‘বৃদ্ধাশ্রম’, স্টার জলসায় ‘চুনি পান্না’ এবং জি বাংলায় ‘এই পথ যদি না শেষ হয়’, একের পর এক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অন্বেষাকে। তাঁর অভিনয় গুণে এবং মিষ্টি স্বভাবে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। আর এবার মৈনাক ভৌমিকের ‘চিনি’র সিক্যুয়েল ‘চিনি ২’-তে দেখা যাবে অন্বেষাকে।

চিনির চরিত্রে তাঁকে দেখা যাবে কি না এই প্রশ্ন করা হলে তিনি বলেন “চিনি তো চিনি, মানে মধুমিতা। তবে আমিও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছি। আমি জানি আমার কাছে এই প্রশ্নগুলো আসবে। কর্তৃপক্ষের তরফ থেকে এক্ষুনি আমার চরিত্রটা কী সেটা সঠিক ভাবে জানাতে না করেছে। তবে এটুকু বলতে পারি যে, এই চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ।

Back to top button