ভালোবাসাকে কাছে পেতে মরিয়া তূর্য! কলেজে আসতেই পারুলকে কি’ডন্যাপ! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে বসু বাড়ির নিয়ম অনুযায়ী পারুলের জন্মদিন পালন করা হয়। আর দাদুর আড়ালে গিয়ে আলাদা করে রায়নরা পারুলের জন্য বিশেষ আয়োজন করে। কেক আনে তার জন্য।অন্যদিকে শিরিন এবং তূর্য মিলে তাদের ক্ষতি করার প্ল্যান করে। তূর্য জানায় পারুলকে তার জন্মদিনে বসু বাড়িতে সবার সামনে প্রপোজ করবে সে। তারপর বাড়িতে পারুলের কেক কাটা হয়ে যাওয়ার পর বসু বাড়িতে আসে তূর্য।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

তারপর যেমন কথা তেমন কাজ। সোজা ঢুকে পড়ে সে। এদিকে তূর্যকে দেখে রায়ান তো ভীষণ রেগে যায়। তূর্যকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। কিন্তু তূর্য বেরোয় না। এরপর তূর্য সোজা আসে রায়ানের দাদুর সাথে পারুলকে নিয়ে কথা বলতে। বসু বাড়ির সবার সামনে তুর্য দাদুকে বলে সে পারুলকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। আর এসব শুনে তো রেগে আগুন হয়ে যায় দাদু। রায়ান ছুটে আসে মারার জন্য। দাদু জানায় পারুল বিবাহিত। কিন্তু এই কথা তো জানত না তূর্য, তুর্য অবাক হয়ে যায়।

আরও পড়ুনঃ বড় রানীকে সুস্থ করে তুলতে ফুলকির নতুন পদক্ষেপ! আর চলবে না ছোট রানীর জারিজুড়ি!

রায়ান তূর্যকে বাড়ি থেকে বের করে দিতে চায়। কিন্তু তাও তূর্য নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পারুলকে ভালবাসি বলতে থাকে। সাথে তূর্য এটাও বুঝতে পারে যে রায়ান আর পারুলের সম্পর্কটা স্বাভাবিক নয় তাই তারা এই গোটা বিষয়টা আড়াল করেছে। রায়ান তো আর নিজের ধৈর্য ধরে রাখতে পারে না।

এদিকে তূর্য রায়ানকে মারতে ছুরি নিয়ে এগিয়ে আসে। শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। তূর্য রায়ানকে মারতে যাবে পারুল এসে তূর্যকে আটকে দেয়। আর সবার সামনে তূর্যকে থাপ্পড় মারে। পারুলের জন্মদিনে সে পারুলকে বাড়ির লোকেরা চোখে ছোট করে দিয়েছে। এরপর সবাই মিলে তূর্যকে বাড়ি থেকে বের করে দেয়। তারপরই রায়ানের মা মাসি সবাই পারুলের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু রায়ান জানিয়ে দেয় পারুল কেমন সেটা রায়ান সবচেয়ে ভালো জানে তাই পারুলকে নিয়ে বাড়িতে কোনো আলোচনা হলে সেটা রায়ান সহ্য করবে না। ওদিকে পরের দিন পারুল কলেজে গেলে তাকে কিডন্যাপ করে তূর্য। আর রায়ান তো তূর্যকে সন্দেহ করে। কিন্তু তূর্য কিছুই স্বীকার করতে চায় না। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button