‘পি.আর-এর অভাব, তাই কাজ নেই…২০২৩ থেকে পুরো বসে গেছি!’ কাজের অভাবে বেহাল সংসার! আবেগপ্রবণ অরুনিমা!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অরুনিমা ঘোষ (Arunima Ghosh)। প্রতি বছর তার কোন নতুন নতুন ছবি না বেরোলেও অভিনয় জগতে কিন্তু নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন অভিনেত্রী (Actress)। বর্তমানে সব ছবিতে কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়েন না, যেকোনো ছবিতে অভিনয় করার আগে বুঝে শুনে রাজি হন। সিনেমা চুজ করার ক্ষেত্রে ভীষণই চুজি হয়ে গিয়েছেন এটাই বলা যায়।
শেষবার দেখা গিয়েছিল মায়াকুমারি ছবিতে অভিনয় করতে। সেই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক অরিন্দম শীল। অভিনেত্রীকে কেন খুব একটা দেখা যায় না বড়পর্দায় সেই প্রশ্ন একাধিকবার উঠেছে অভিনেত্রীর সামনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার পিআর খুব খারাপ। এত খারাপ পিআর নিয়ে টলিউডে এখন আর কাজ পাওয়া যায় কিনা জানি না! সব সময় পার্টিতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, গল্প করতে হবে, তবে কাজ পাওয়া যাবে, এটার মধ্যে পড়তে ইচ্ছা করে না। সবাই তো সবসময় আলোতে থাকতে পারে না, সেটা সম্ভব নয়’।
এছাড়া অভিনেত্রী জানিচ্ছেন, ‘২০২৩ সালে আমি একদম ঘরে বসে ছিলাম। আমার হাতে কোন কাজ ছিল না, এমন নয় যে আমি কাজের অফার পাইনি। অনেক কাজের অফার এসেছে আমার কাছে। কিন্তু আমার মনের মত কোন চরিত্র পায়নি তাই জন্য আমি সেই বছরটা কোন কাজ করিনি। তবে আমার সেই খারাপ সময় গুলোতে অনেকে আমার পাশে না থাকলেও বিশেষ কিছু মানুষ আমার পাশে সব সময় ছিলেন। তার উপরে গত বছর আমি আমার বাবাকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েছিলাম। কারণ বাবা ছিল আমার জীবনের সবথেকে বড় সাপোর্ট সিস্টেম।’
গত বছর এবং এবছর মিলিয়ে অভিনেত্রী এখনো পর্যন্ত দুটি ছবি এবং বেশ কিছু ওয়েব সিরিজের কাজ করেছেন। খুব সম্ভবত চলতি বছরের শেষে এবং আগামী বছর সেই সব কাজ মুক্তি পাবে। পি আর এর অভাবে জন্য বারবার ভুগতে হয়েছে এরকম অনেক অভিনেতা অভিনেত্রীকে। সে কথা নতুন নয়। অরুনিমা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিন্তু অন্যান্য অভিনেতা অভিনেত্রী এতদিনে যে কটা কাজ করেছেন তার অর্ধেক কাজও এত বছরে করে করেননি তিনি। কারণ কাজের বিষয় তিনি ভীষণই বাছাই করা কাজ করছেন গত কয়েক বছরে।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! শোকাচ্ছন্ন বিনোদন জগত! ক্যা’ন্সারে আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা!
তবে অভিনেত্রী জানিয়েছেন তিনি বিভিন্ন পরিচালকের সাথে যোগাযোগ করেন। সবার সঙ্গে তারা যোগাযোগ নেই ঠিকই তবে কৌশিক গাঙ্গুলীর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ তিনি করেছেন। নিজেই পরিচালকের সাথে কথা বলেছেন তার জন্য কোন চরিত্র থাকলে তাকে কাজে নেওয়ার কথা বলেছেন। তবে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রীর যোগাযোগ নেই বলেই সরাসরি জানিয়েছেন অভিনেত্রী।

