বাড়ি বয়ে এসে শিবপ্রসাদকে শা’সিয়ে গেল আরাধ্যা! বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার হু’মকি!

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।

পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।

Bengali serial

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে তটিনীকে হুমকি দেওয়ার জন্য ফোন করে কর্ণ চ্যাটার্জি। এবারে লুকিয়ে চুরিয়ে নয় সরাসরি তাদেরকে মারার হুমকি দেয়। তটিনী স্পষ্ট জানিয়ে দেয় যতই ভয় দেখাক না কেন তারা পিছিয়ে আসবে না। এদিকে শিবপ্রসাদ বাড়িতে ফিরলে তাকে সমস্ত ঘটনা বলে তটিনী সাথে এটাও জানায় কর্ণ চ্যাটার্জি ঠিক কতটা ভয়ংকর লোক। কর্ণ চ্যাটার্জির সঙ্গে তটিনীর খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে। কিন্তু সেটা কি তা এখনো কেউ জানে না। তবে শিবপ্রসাদ কথা দেয় সে তার পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। তার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওদিকে তটিনীর বাপের বাড়িতেও এই নিয়ে আলোচনা হয়। কর্ণ চ্যাটার্জি সাথে লড়াই করতে নেমে তটিনী ভুল করেছে সেটাই মনে করে সবাই। কিন্তু তটিনীর দিদি নন্দিনী সব সময় তার পাশে রয়েছে।

আরও পড়ুনঃ রুদ্রর ভাঙা সম্পর্ক জোড়া লাগতে এগিয়ে এলো নতুন! বর্ষার প্রতি ঘৃণায় একি করে বসলো রুদ্র!

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, পরের দিন শিবপ্রসাদ তার শাশুড়ির জন্য জামাইষষ্ঠীতে দেওয়ার শাড়ি কিনে আনে। স্বামীকে যত দেখে অবাক হয়ে যায় তটিনী। এদিকে শিবপ্রসাদ এবং তটিনীর বাড়িতে হঠাৎ করে বিনা নিমন্ত্রণে এসে উপস্থিত হয়ে তটিনীর বাপের বাড়ির লোকজন। আরাধ্যা, তটিনীর বাবা এবং কাকা এসে উপস্থিত হয় তাদের বাড়িতে। তিনজনে মিলে এসেছিল দুজনকে হুমকি দিতে। যাতে তারা কবীরের বিরুদ্ধে কেস তুলে নেয় এবং কর্ণ চ্যাটার্জির কাছে ক্ষমা চেয়ে নেয়। বাড়ির মধ্যে যেন কোনরকম আর ঝামেলা না হয়। তিনটে পরিবার যেন সুস্থভাবে থাকতে পারে তাই জন্যই তারা তটিনীকে দিয়ে এই কাজ করাতে চাইছে।

কিন্তু তটিনী জানিয়ে দেয় অন্যায়ের সাথে সে আপোষ করবে না। শিবপ্রসাদ তটিনীর পাশে থাকবে কথা দেয়। অন্যদিকে তটিনীর দিদি নন্দিনীও তটিনীর পাশেই আছে সব সময়। আর ওদিকে শীতল যায় গেলে কবীরের সাথে দেখা করতে। কর্ণ চ্যাটার্জিকে এরেস্ট করা হয়েছিল সে খবরটা জানায় কবীকে, কবীর শুনে অবাক হয়ে যায়। তার শিবপ্রসাদকে মেরে ফেলতে ইচ্ছা করে। কিন্তু শীতল জানে কর্ণ চ্যাটার্জি নিজের ক্ষমতা দিয়ে বেল পেয়ে গেছে। কিন্তু কবীর ক্ষিপ্ত হয়ে রয়েছে বাইরে বেরোনোর জন্য। বাইরে বেরিয়ে তটিনীর পরিবারের বড় রকমের ক্ষতি করে দেবে কবীর । দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button