বসু বাড়ির সকলের সামনে পারুলকে প্রেম নিবেদন! ঈর্ষায় জ্বলে উঠলো রায়ান! তূর্যর গায়ে হাত তুলে চরম সর্বনাশ আনলো সে!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সবাই পারুলের জন্মদিনে আনন্দ করেছে তারপর সবাই জন্মদিনে হই হই নাচ গান শুরু করে দেয়। নাচে গানে মেতে ওঠে পারুলের জন্মদিন। পারুলও তো মনে মনে ঠিক করে নেয় রায়ানকে ফেরানোর রাস্তা সে পেয়ে গেছে। তাই গ্রাম থেকে সবাইকে ডেকে আনে তার প্ল্যানে সামিল হওয়ার জন্য। এদিকে গোটা বসু বাড়ির সেজে উঠেছে পারুলের জন্মদিন উপলক্ষে।

অন্যদিকে পারুল যায় রায়ানকে উদ্ধার করতে। শিরিন তো রায়ানের কোনো কথা শোনে না। রায়ান বাধ্য হয়ে শিরিনের উপর চিৎকার করতে থাকে। আর স্পষ্ট জানিয়ে দেয় সে পারুলের জন্মদিনে যাবে। শিরিন বলে রায়ান যদি আজ বেরিয়ে যায় তাহলে সে ঝাঁপ দেবে ছাদ থেকে। কিন্তু শিরিনের হুমকিতে সে আর ভয় পায় না। শিরিনের হুমকিতে তার আর ভয় লাগে না। আর শিরিন তো রায়ানকে ভয় দেখাবে বলে সত্যি সত্যি ছাদের পাঁচিলে উঠে পড়ে। আর রায়ানও ঘাবড়ে যায়। তখনই সেখানে এসে উপস্থিত হয় পারুল।
আরও পড়ুনঃ ‘রাজনীতির ময়দানের চেয়েও বেশি রাজনীতি ইন্ডাস্ট্রিতে হয়!’ বিস্ফোরক শতাব্দী রায়! অভিনয় থেকে সরে আসার আসল কারণটা খুলে বললেন অভিনেত্রী!
পারুল এসে শিরিনকে বলে ঝাঁপ দিতে। কিন্তু শিরিন তো এসব করবে না সে ভালো মতনই জানতো পারুল। তারপর শিরিন জানিয়ে দেয় সে পারুলকে ছেড়ে দেবে না। এদিকে রায়ানকে জানায় শিরিন যদিও ঝাঁপ দিত তাও শিরিনকে মরতে দিত না পারুল। গ্রামের লোকজনদের দিয়ে জাল পেতে রেখেছিল। তারপরেই রায়ানকে নিয়ে বাড়ি ফেরে পারুল। রায়ানকে বাঁচানোর জন্য পারুলকে ধন্যবাদ দেয় সে। বসু বাড়ির নিয়ম অনুযায়ী পারুলের জন্মদিন পালন করা হয়। আর দাদুর আড়ালে গিয়ে আলাদা করে রায়নরা পারুলের জন্য বিশেষ আয়োজন করে। কেক আনে তার জন্য।
রায়ান পারুলের জন্য বিশেষ উপহার নিয়ে আসে। উপহার পেয়ে তো পারুল খুবই খুশি। অন্যদেরকে শিরিন এবং তূর্য মিলে তাদের ক্ষতি করার প্ল্যান করে। তূর্য জানায় পারুলকে তার জন্মদিনে বসু বাড়িতে সবার সামনে প্রপোজ করবে সে। তারপর যেমন কথা তেমন কাজ। পারুলকে বসু বাড়িতে গিয়ে সবার সামনে প্রপোজ করে তুর্য। আর এসব শুনে তো রেগে আগুন দাদু জানায় পারুল বিবাহিত। কিন্তু এই কথা তো জানত না তূর্য, তুর্য অবাক হয়ে যায়। রায়ান তূর্যকে মারতে ছুটে আসে। কিন্তু তূর্য রায়ানকে মারতে ছুরি নিয়ে এগিয়ে আসে। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

