ছোট রানীর সব শয়তানি ধরে ফেললো ফুলকি! সামনে এলো বড় রানীর অসুস্থতার আসল কারণ!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ধানু এবং আদিত্যর সঙ্গে ব্রেকফাস্ট সেরে ফুলকিরা বাড়ি ফিরে আসে। ফুলকিকে দেখে কেমন অসুস্থ অসুস্থ লাগছিল তারপরে ফুলকি জানায় বড় রানীর ঘরে কেমন একটা মিষ্টি গন্ধতে ফুলকি ঘুমিয়ে পরে। এখনো সেই ঘর কাটেনি। ওদিকে ইন্দ্র মায়ের কাছে আসল উত্তরাধিকারী কে সেটা জানতে চায়। কিন্তু ছোট রানী এখনো নিশ্চিত না হয়ে কিছু জানাতে চাইছে না। তখনই হঠাৎ করে সেখানে আসে আদিত্য। ছোট রানী কিছুটা অপ্রস্তুত হয়ে কোনভাবে পরিস্থিতি সামাল দেয়।

ছোট রানী আদিত্যকে বলে তিনি গরিবদের বস্ত্র বিতরণ করার জন্য বড় করে অনুষ্ঠান করছেন তাই রায় চৌধুরী বাড়িতে গিয়ে যেন নিমন্ত্রণ করে আসে। ওদিকে ফুলকি তমালের হাতে বড় রানীর ঘর থেকে আনা ওই ওষুধ গুলো দিয়ে বলে এই ওষুধ পরীক্ষা করে দেখে জানাতে এই ওষুধগুলো কিসের। তারপর ফুলকি তমালকে সব ঘটনা খুলে বলে। আর তমাল ধানুকে নিয়ে চিন্তায় পড়ে যায়। ধানুকে সঠিক বাড়িতে বিয়ে দিতে পারলো কিনা তারা সেই নিয়ে চিন্তা হয়। আর ঠিক তখনই রায়চৌধুরী বাড়িতে আসে আদিত্য।
আরও পড়ুনঃ বসু বাড়ির সকলের সামনে পারুলকে প্রেম নিবেদন! ঈর্ষায় জ্বলে উঠলো রায়ান! তূর্যর গায়ে হাত তুলে চরম সর্বনাশ আনলো সে!
এরপর সবাই মিলে জামাই আদরে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে ফুলকি ছোট রানীর কোন টা আসল রূপ আর কোনটা মুখোশ সেটাই বুঝতে পারে না। ওইদিকে স্বাগতা ম্যাডাম ফোন করে ফুলকিকে বলে সীতারাম এর মৃত্যুর জন্য তারা তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে যাবে। ফুলকি তাদের সাথে যেতে চাই কিনা, ফুলকি জানায় সে আর রোহিত যাবে স্বাগতাদের সাথে। তারপর সবাই মিলে সীতারামের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য যায়। সীতারামের ছেলে জানায় সেদিন তার বাবার বিজনেস পার্টনার এসে গ্রেফতার হওয়ার খবর দে তারপরেই তার মা এবং সে মিলে মন্দিরে পুজো দিয়ে সেই প্রসাদ নিয়ে যায় থানায়।
মাঝে তাদের গাড়ির সঙ্গে একটি সাইকেলের ধাক্কা লাগে রাস্তায়, সেই নিয়ে ঝামেলা হচ্ছিল। আর স্বাগতা ধরতে পারে সেখানেই কোনো গন্ডগোল হয়েছে। তারপরে ওই জায়গায় গিয়ে তারা তদন্ত শুরু করে। আর সেখানেই একজন ব্লগ ভিডিও বানাচ্ছিল। তার সেই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখা যায় ওই ঝামেলার মাঝখানেই গাড়িতে কেউ একজন প্রসাদ নিয়ে অদল বদল করে দিচ্ছে। আর সেখানেই সব ধোঁয়াশা কেটে যায়। কোন দিকে ছোট রানী ছদ্মবেশে ফুলকি এবং বড় রানীর ডিএনএ টেস্ট করতে যায়। আর বাড়ি এসে তমাল ফুলকিকে জানায় ফুলকি যে ওষুধগুলো পরীক্ষার জন্য দিয়েছিল সেগুলো আসলে কড়া ডোজের কোন মানসিক রোগীর ওষুধ। আর এটা শুনে ফুলকি বুঝতে পারে বড় রানীকে অসুস্থ করে রাখার জন্যই ওই ওষুধগুলো দেওয়া হয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

