‘রাজনীতির ময়দানের চেয়েও বেশি রাজনীতি ইন্ডাস্ট্রিতে হয়!’ বিস্ফোরক শতাব্দী রায়! অভিনয় থেকে সরে আসার আসল কারণটা খুলে বললেন অভিনেত্রী!

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শতাব্দী রায় (Satabdi Roy)। দীর্ঘ কয়েক বছর অভিনয় জগতে সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। আর যে কটা ছবিতে অভিনয় করেছেন সব কটি ছিল সুপারহিট ছবি। প্রসেনজিৎ, চিরঞ্জিত সহ একাধিক জনপ্রিয় নায়কের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী।

যদিও বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশনের থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। তবে রাজনীতির ময়দানে বেশ কয়েক বছর হল নিজেকে যুক্ত করেছেন। পুরোপুরি ভাবেই এখন রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। মন দিয়ে জনগণের সেবা করছেন। তবে দীর্ঘ কয়েক বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের পরিচালিত বাৎসরিক ছবির হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর অভিনয় জগতে ফিরছেন শতাব্দী রায়। আগামী ৬ই জুন মুক্তি পাচ্ছে এই ছবি।

সম্প্রতি সেইসব নিয়েই সাক্ষাৎকারে ধরা দিলেন শতাব্দী রায়। অভিনয় জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবনের আড্ডায় মেতে উঠলেন অভিনেত্রী। বর্তমান সময়ে আমরা সবসময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি কথাটা শুনতে পাই। অনেক অভিনেতা-অভিনেত্রী এই রাজনীতির কারণে অভিনয় জগতে অনেক বাধার সম্মুখীন হয়। সে কথা আমরা বহুবার শুনেছি। এই বিষয়ে শতাব্দী নিজের বক্তব্য জানিয়েছেন।

অভিনেত্রী জানিয়েছেন ‘রাজনীতির ময়দানের থেকে বেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি হয়। কিন্তু আমাকে কখনো এই কাস্টিং কাউচ, রাজনীতি এসবের মধ্যে পড়তে হয়নি। অনেক বড় বড় অভিনেতা নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রির নেতা মনে করে। তখন যা হয়েছে হয়েছে, আমি সেই নিয়ে কখনো সেভাবে মাথা ঘামাইনি।’ প্রকাশ্যে কারো নাম না নিলেও অভিনেত্রী কথাটা বেশ কয়েকজন অভিনেতার দিকে যে ইঙ্গিত করে বলেছেন সেটা ভালোই বোঝা গেল।

আরও পড়ুনঃ ‘সত্যি বলতে কথা বলার অবস্থায় নেই’- ছেলের দুশ্চিন্তায় উড়েছে ঘুম! কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী রচনা ব্যানার্জি!

এছাড়া অভিনেত্রী জানান খুব ছোটবেলা থেকেই যেহেতু অভিনয় জগতের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন তাই সেভাবে কখনো তিনি কোন কিছুর সম্মুখীন হননি। যদি কখনো মনে হয়েছে সেখানে খারাপ, কুপ্রস্তাব দেওয়া হচ্ছে তাহলে তিনি সেখান থেকে সরে এসেছেন। কিন্তু অভিনেত্রী ছোটবেলাতে যেখানে যেখানে কাজের জন্য গিয়েছেন তার বাবা সব সময় তার সাথে থাকতো। তাই জন্য হয়তো অভিনেত্রীর দিকে কুপ্রস্তাব দেওয়ার সাহস কেউ সেভাবে পায়নি।

Back to top button