“রঞ্জাবতী চরিত্রটি অত্যন্ত সুন্দর, সে খুব ভালো মনের মেয়ে! পরে সে কষ্ট পেলে সত্যি খারাপ লাগবে”! রঞ্জাবতীর কষ্টে ব্যথিত দর্শক মহল

স্টার জলসা (Star Jalsha) তথা বাংলা টেলিভিশনের (Television) একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। লীনা গাঙ্গুলী রচিত এই সিরিয়াল নিয়ে চর্চার শেষ নেই। রাধিকা (Radhika) এবং পোখরাজের (Pokhraj) জুটিকে দারুন পছন্দ করে মানুষ। সেই পছন্দ এতটাই যে, দর্শক তাদের নাম দিয়েছে রাধিরাজ।

যদিও বাকি সিরিয়ালের মত এই সিরিয়ালেও রয়েছে সমস্যা। ইতিমধ্যেই ডিভোর্স হয়ে গেছে নায়ক এবং নায়িকার। আর তারপরেই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন নতুন চরিত্র ডক্টর অনির্বাণ গুহ। এই চরিত্রে দেখা যাচ্ছে ‘মোহর’ (Mohor) খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনকে (Pratik Sen)।

যেদিন থেকে তিনি ধারাবাহিকে পা রেখেছেন, কার্যত সেদিন থেকেই শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। ‘মোহর’ ধারাবাহিকের পর এই জুটিকে আরো একবার দেখে ভালোই আপ্লুত হয়ে উঠেছে ভক্তরাও। যদিও বিষয়টি মোটেও মনঃপূত হয়নি রাধিরাজ ভক্তদের।

ঘটনাচক্রের বিয়ে হয়ে যায় রঞ্জাবতী এবং পোখরাজের। প্রথম দিন থেকেই রঞ্জাবতীকে বেশ পছন্দ করেছেন দর্শকরা, ভালো চরিত্রের মিষ্টি একটা মেয়ে হলো রঞ্জাবতী। মেয়েটি তার অভিনয় দিয়ে অল্প দিনের মধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। এক সময় কথা উঠেছিল গল্পের প্রধান নায়িকা রাধিকার চেয়েও অনেক বেশি মিষ্টি রঞ্জা।

বর্তমানে এই রঞ্জাবতীর কষ্টে ব্যথিত দর্শক মহল। রঞ্জা মেয়েটি প্রথম থেকেই পজিটিভ চরিত্রে অভিনয় করছে। বিয়ে হয়ে যাওয়ার পরেও তাকে পজিটিভ চরিত্রই দেখা যাচ্ছে। সাধারণত নায়কের দ্বিতীয় বউয়ের চরিত্র সেভাবে পজিটিভ হয় না। কিন্তু রঞ্জাবতী ভালো হলে কি হবে, পোখরাজ কখনোই তার হবে না। কখনো স্ত্রীর সম্মান পাবে না সে। যাতে বেশ কষ্টই পাচ্ছেন ভক্তরা। এই প্রসঙ্গে এক ভক্ত লিখেছেন ‘প্রথম দিনই জুটিটা আমার নজর কেড়েছিল খুব ভালো লাগছে এখন। রঞ্জাবতী ভালো মনের মেয়ে পরে কষ্ট পেলে খারাপ লাগবে। তবে ভাগ্য খারাপ পোখরাজ কখনোই ওর হবে না।’

Back to top button