বড় রানীর অসুস্থতার আসল কারণ খুঁজে পেল ফুলকি! রহস্যের মীমাংসা করতে গিয়ে আদিত্যর কুনজরে নায়িকা!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ছোট রানী নিজের কার্যসিদ্ধি করার জন্য রুদ্রর সমস্ত কথা মেনে চলছে। তার জন্য খাবার এনে দিচ্ছে, তাকে জলের গ্লাস এগিয়ে দিচ্ছে। শুধুমাত্র ফুলকির আসল পরিচয় জানার জন্য। এরপর রাণীমা জানায় ফুলকি যে এই রাজ পরিবারের আসল উত্তরাধিকারী সে কথা তিনি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ না তিনি কোন সঠিক প্রমাণ পাচ্ছেন। রুদ্র তখন জানায় বড় রানী এবং ফুলকির ডিএনএ টেস্ট করলেই প্রমাণ পাওয়া যাবে। তাই ছোট রানী এই দায়িত্ব রুদ্রকেই দেয় দুজনের রক্ত সংগ্রহ করে ডিএনএ টেস্ট করার জন্য।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

এদিকে পরের দিন সকালে ফুলকি বাড়ি ফেরার আগে বড় রানীর সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে দেখে বড় রানী তখনো অঘরে ঘুমোচ্ছে। এভাবে অস্বাভাবিক ভাবে রানীকে ঘুমোতে দেখে ফুলকির সন্দেহ হয়। বড় রানী আদৌ অসুস্থ কিনা তাকে যে সমস্ত ওষুধ খাওয়ানো হয় সেগুলো ঠিক কিনা নাকি শালিনী যেমন তাকে ঘুমের ঘোরে পাঠানোর জন্য ওষুধ দিত তেমনি ছোট রানী বড় রানীকে খাওয়াচ্ছে কিনা সে সব জানতে মরিয়া হয়ে ওঠে ফুলকি। এদিকে ফুলকিকে অজ্ঞান করার জন্য ঘরে ঘুমের ওষুধের স্প্রে করে দেয় ছোট রানী তারপর ঘরে ঢোকে রুদ্র।

আরও পড়ুনঃ ‘এটা স্বাস্থ্য সাথী পোলাও, খেলেই স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজনীয়তা অবধারিত!’- কথার তৈরি রান্না খেতে নারাজ সাহেব!

ফুলকি ওই ঘুমের ওষুধের স্প্রে নাকে যাওয়ার পরেই ঘুমিয়ে পড়ে বড় রানীর পাশে। রুদ্র ঘরে ঢুকে দুজনের থেকেই রক্ত সংগ্রহ করে। ফুলকির উপর তো রুদ্রর অনেক রাগ। তাই ফুলকির ক্ষতি করার জন্য তার গলা টিপে ধরতে যায় রুদ্র। কিন্তু বাইরে থেকে রোহিতের গলার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে লুকিয়ে যায়। রোহিত ঘরে ঢুকে দেখে ফুলকি বড় রানীর পাশে অঘরে ঘুমাচ্ছে। কোন রকমে ফুলকিকে জাগিয়ে নিচে সবার সঙ্গে ব্রেকফাস্ট করতে নিয়ে আসে। এদিকে ছোট রানী যখন জানতে পারে ফুলকিকে খুঁজতে খুঁজতে রোহিত গেছে সেখানে তিনি তো চিন্তায় পড়ে যায়।

এরপরে ধানু এবং আদিত্যর সঙ্গে ব্রেকফাস্ট সেরে ফুলকিরা বাড়ি ফিরে আসে। ফুলকিকে দেখে কেমন অসুস্থ অসুস্থ লাগছিল তারপরে ফুলকি জানায় বড় রানীর ঘরে কেমন একটা মিষ্টি গন্ধতে ফুলকি ঘুমিয়ে পরে। এখনো সেই ঘর কাটেনি। পরের দিন ফুলকি তমালের হাতে বড় রানীর ঘর থেকে আনা ওই ওষুধ গুলো দিয়ে বলে এই ওষুধ পরীক্ষা করে দেখে জানাতে এই ওষুধগুলো কিসের। তারপর ফুলকি তমালকে সব ঘটনা খুলে বলে। আর তমাল ধানুকে নিয়ে চিন্তায় পড়ে যায়। ধানুকে সঠিক বাড়িতে বিয়ে দিতে পারলো কিনা তারা সেই নিয়ে চিন্তা হয়। আর ঠিক তখনই রায়চৌধুরী বাড়িতে আসে আদিত্য। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button