ছিলেন সুপারস্টার জিতের নায়িকা! কেরিয়ারের মধ্য গগনে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? নিজের মুখেই সেই অজানা গল্প বললেন রেশমি ঘোষ!

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রেশমি ঘোষ (Reshmi Ghosh)

আমায় মায়ের শপথ ছবিতে জিতের বিপরীতে নায়িকা হিসাবে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তিনি মূলত বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়াও, তিনি বিভিন্ন টেলিভিশন সিরিয়াল এবং সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। রেশমি ঘোষকে “ক্যামথ”, “মাতা কি চৌকি” এবং “বুদ্ধ” এর মতো বিভিন্ন টেলিভিশন শো-তে দেখা গেছে অভিনেত্রীকে। কিন্তু তারপর আর বাংলা ছবিতে দেখা যায়নি এই নায়িকাকে।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানালেও হিন্দি ছবির নামী তারকা হয়ে উঠেছিলেন অভিনেত্রী। ২০০২ সালে মিস ইন্ডিয়া খেতাব অর্জনের করেছিলেন তিনি। তারপরই একের পর এক সুযোগ আসতে থাকে অভিনয় জগত থেকে। বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ধারাবাহিক এবং বিজ্ঞাপনে অভিনয় করেছেন।

তার অভিনয় বেশ কিছু হিন্দি সিরিয়াল হলো কিউঙ্কি সাস ভি কাভি বহু থি, কাহে না কাহে, কিস দেশ মে হ্যায় মেরা দিল, কৌন জিতেগা বলিউড কা টিকিট, করম আপনা আপনা ইত্যাদি। অভিনেত্রী যে কয়েকটি ধারাবাহিক, ছবিতে কাজ করেছেন সবকটি জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু তবুও বর্তমানে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ একই বাবার মেয়ে পারুল শিরিন! বিরাট সত্যের সম্মুখীন ধারাবাহিকের নায়িকা! পরিণীতায় নতুন চমক!

তবে এক সময় কাজের পরিমাণ অভিনেত্রী নিজেই কমিয়ে দিয়েছিলেন। অভিনেত্রী কখনো অন্য কোন পথ অবলম্বন করে কাজ পেতে চাননি। বলিউডেওর কাস্টিং কাউচ রয়েছে। সেখানে অনেক রকম অফার দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। অভিনেত্রী কখনো সে সমস্ত অফার গ্রহণ করেনি তার জন্য প্রচুর কাজ হারিয়েছেন তিনি। সেই কারণে কমেছে কাজের পরিমাণ। বর্তমানে শারীরিক কিছু সমস্যার জন্যই অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী।

Back to top button