একই বাবার মেয়ে পারুল শিরিন! বিরাট সত্যের সম্মুখীন ধারাবাহিকের নায়িকা! পরিণীতায় নতুন চমক!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের আমরা সব সময় শিরিন এবং পারুলকে ঝগড়া করতে দেখি। শিরিন সব সময় চায় পারুলের নানান রকম ক্ষতি করতে। তাকে বিপদে ফেলতে। যেহেতু পারুলের বিয়ে রায়ানের সাথে হয়েছে তাই পারুলকে একেবারেই সহ্য করতে পারেনা শিরিন। তাকে নানান রকম ভাবে হেনস্তা করছে প্রথম দিন থেকে। যদিও পারুল শিরিনের সেই সমস্ত ফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

কিন্তু মাঝে রায়ান অনেক চেষ্টা করেছিল শিরিন এবং পারুলের মধ্যে যাতে বন্ধুত্ব হয়। কিন্তু কোনভাবেই কিছু করে শিরিনকে ভালো করা যাচ্ছে না। সেদিন কোনো না কোনো ভাবে ঠিক রায়ানের ক্ষতি করে চলেছে। কোনোভাবেই পারুলকে সহ্য করতে পারে না শিরিন। ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে বিরাট বড় চমক। যা দেখে দর্শক হয়ে যাবেন। এমন কিছু যে হতে পারে সেটা দর্শক কল্পনাও করতে পারেননি।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে সরণের মা শিরিনকে পরামর্শ দিচ্ছে রায়ানকে নিজের কাছে ধরে রাখার জন্য। আসলে শিরিন এর মা হল শিরিনের বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী। আর শিরিন তাদেরই সন্তান। শিরিনের বাবার প্রথম পক্ষের স্ত্রীকে কোণঠাসা করে তার থেকে ছিনিয়ে নিয়েছে শিরিনের মা। তাই নিজের মেয়েকেও সেই শিক্ষাই দিচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ ‘কথা দিয়েও যোগাযোগ করেনি…’- হঠাৎ ধারাবাহিক থেকে বাদ! ২০০ দিনেরও বেশি বন্ধ কাজ! আসল কারণটা সামনে আনলেন তনিমা সেন!

আসন্ন ধারাবাহিকে এটাই দেখানো হবে শিরিনের বাবার প্রথম পক্ষে স্ত্রীর মেয়ে হলো পারুল। অর্থাত্‍ শিরিন এবং পারুল একই বাবার দুই কন্যা সন্তান। দুজন সম্পর্কে তারা বোন। যদিও এটা পুরোটাই দর্শকদের ধারণা। অনেক দর্শক মনে করছেন হতে পারে শিরিন এবং পারুল একই বাবার দুই সন্তান। যদি তাই হয় আর আগামী দিনে এ ধরনের কিছু দেখানো হয় ধারাবাহিকে তাহলে দর্শকদের কেমন লাগবে?

Back to top button