রাজবাড়ীর অন্দরেই ফুলকিকে মা’রার ভয়ংকর প্ল্যান! কার্যসিদ্ধির আগেই রুদ্রকে হাতেনাতে ধরল রোহিত!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রুদ্র রাজবাড়ীর আসল উত্তরাধিকারীর খবর জানে সে কে কোথায় আছে সবটা জানতে হবে ছোট রানীকে। এরপর রুদ্র রাজপ্রাসাদে প্রবেশ করে। ধুমধাম আয়োজনে তাকে বরণ করে নেওয়া হয়। ছোট রানীর গুরুদেব এসেছে শুনে ফুলকি তো বেশ কৌতূহলী হয়ে ওঠে। রুদ্র ছোট রাণীকে জানিয়ে দেয় যার মাথায় গিয়ে ফুল পড়বে সেই রাজবাড়ীর উত্তরাধিকারী। এরপর এক এক করে সবাই প্রণাম করতে আসে সবশেষে আসে ফুলকি। রুদ্র ফুলকির মাথা দিয়ে ছুড়ে দেয় ফুল। সেটা দেখে তো অবাক হয়ে রানী মা।

Bengali serial

ফুলকির একেবারে পছন্দ হয় না রানীর গুরদেবকে। হঠাৎ কেন তার দিকে ফুল ছুঁড়ে দিলো সেটাও বুঝতে পারে না। তারপর ফুলকি রোহিতকে বলে বড় রানীর সাথে দেখা করতে চলে যায়। এদিকে ছোট রানী চিন্তায় পড়ে যায় রুদ্রর এই ইশারা দেখে। ওইদিকে ফুলকি বড় রানীর কাছে গিয়ে বড় রানীর সাথে গল্প করতে থাকে। ফুলকিকে দেখে বড় রানী খুব খুশি হয়ে যায়। নিজের হাতে বানানো নাড়ু ফুলকিকে খাওয়ায়। তার কিছুক্ষণ পরে ওই ঘরে আসে ছোট রানী। ফুলকি আর বড় রানীর মধ্যে এত মিল দেখে অবাক হয়ে যায় তিনি। বুঝতেই পারেননি কখন দুজনের মধ্যে এত ভাব ভালোবাসা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ‘মোটা…আবিরের পাশে বেমানান!’- শুনতে হয়েছে একাধিক কটাক্ষ! হেটার্সদের মুখে ঝামা ঘষে স্ত্রী নন্দিনীকে নিয়ে গর্বিত আবির চ্যাটার্জী!

তারপর এক প্রকার ঘরে ঢুকে জোর করেই ফুলকি এবং বড় রানীকে আলাদা করে দেয়। বড় রানী অসুস্থ তাকে ওষুধ খাওয়াতে হবে তার বিশ্রামের দরকার এ সমস্ত কথা বলে ফুলকিকে চলে যেতে বলে ঘর থেকে। ফুলকিও বাধ্য হয় চলে যায়, যাওয়ার আগে বড় রানীর ওষুধের পেট থেকে কিছু ওষুধ আনে সেগুলো পরীক্ষা করে দেখার জন্য। ওদিকে রায়চৌধুরী বাড়ি থেকে ফিরে আদিত্য কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু আবার রাজমহলে ফিরে এসেই তার যেন স্বভাব পরিবর্তন হয়ে গেছে। রাজমহলে আসার পরে আদি যেন কেমন পাল্টে যায়।

ওইদিকে ছোট রানী রুদ্রর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তাই তাকে পরীক্ষা করার জন্য তার ঘরে যায়। ফুলকি যে রাজবাড়ীর আসল উত্তরাধিকারীর সেটা তিনি বিশ্বাস করতেই পারে না। রুদ্র বোঝাতে থাকে তার কাছে কি করে এই কাগজ এলো। এরপর ছোট রানী জানিয়ে দেয় তার জন্য ভালো মন্দ খাবার ভালো আয়োজন না করলে আগে মুখ খুলবে না। এদিকে ফুলকির উপর তো রুদ্রর অনেক রাগ। তাই ফুলকির ক্ষতি করার জন্য মাঝরাতে যায় বড় রানীর ঘরে। সেখানেই শুয়ে ছিল ফুলকি। গলা টিপে ধরতে যায় রুদ্র। কিন্তু তখনই সেখানে পৌঁছে যায় রোহিত। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button