‘মোটা…আবিরের পাশে বেমানান!’- শুনতে হয়েছে একাধিক কটাক্ষ! হেটার্সদের মুখে ঝামা ঘষে স্ত্রী নন্দিনীকে নিয়ে গর্বিত আবির চ্যাটার্জী!

বর্তমান সময়ে টলিউডের (Tollywood) জনপ্রিয় সাবলীল অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন আবির চ্যাটার্জি (Abir Chatterjee)। বাবা ফাল্গুনী চ্যাটার্জির ছেলে হওয়া সত্বেও বাবার পরিচয় নয় বরং নিজের অভিনয়ের দক্ষতায় সকলের মন অল্প সময়ের মধ্যেই জিতে নিয়েছে আবির। একের পর এক বাংলা হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। অভিনয় জীবনে তিনি ব্যাপক সফল একজন অভিনেতা। তবে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে তো সবসময়ই চর্চা হয়ে থাকে। আবিরের ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই চর্চা চলে।

বিশেষ করে আবিরের স্ত্রী কে নিয়ে সমাজ মাধ্যমে নানান ধরনের আলোচনা সমালোচনা হয়ে থাকে। তিনি বর্তমান প্রজন্মের ক্রাশ। তবে যখন সকলেই জানতে পারেন আবির বিবাহিত হাজার হাজার মহিলা ভক্তের মন ভেঙেছিল। আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। যদিও নন্দিনী সেভাবে লাইমলাইটে আসতে পছন্দ করেন না। আবীর যখন নায়ক আবীর হয়ে ওঠেননি ঠিক তখন থেকেই অভিনেতার পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন নন্দিনী। জানা যায়, এমবিএ পড়ার সময়ই আবীর ও নন্দিনীর প্রথম আলাপ। সেই আলাপ ক্রমে বন্ধুত্ব ও পরে প্রেমে পরিণত হয়। ২০০৭ সালে আবীর বিয়ে করেন নন্দিনীকে। তাঁদের একটি মেয়ে রয়েছে তার নাম ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়।

বর্তমান সময়ে বিচ্ছেদের মরসুমে তাদের সম্পর্কের গভীরতা দিনে দিনে আরও বাড়ছে। নিজের অবসর সময়ে পরিবারের সাথেই কাটাতে পছন্দ করেন অভিনেতা। গুজব হোক বা বিতর্ক তা নিয়ে তিনি তাঁর স্ত্রী নন্দিনীর সঙ্গে খোলামেলা আলোচনা করে নেন। অভিনেতা কথায়, যে কোনও গুজব কিংবা গসিপের ক্ষেত্রে তাঁর স্ত্রী নন্দিনীর একটা আলাদা মত থাকে যেটা নাকি ভীষণই অন্যরকম হয়।

তাঁরা দুজনেই যে নিজেদের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে লয়াল, তা তাঁদের হাবভাবেই স্পষ্ট। নন্দিনীর সঙ্গে টলিউডের সব তারকাদের সম্পর্ক ভীষণভাবে ভালো। সকলেই নন্দিনীকে ভালোবাসেন তাঁর মিষ্টি স্বভাবের জন্য। তবে আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী হওয়ার জন্য একাধিকবার একাধিক সমালোচনা ট্রোলের মুখোমুখি হতে হয় নন্দিনীকে।

আরও পড়ুনঃ বিরাট চমক! জি টিভি হয়ে গেল জি বাংলা! এবার হিন্দিতেও বাংলা সিরিয়াল?

অনেকেই তাকে দেখে বলেন আবিরের থেকে বয়সে বড়, আবিরের মতো ছিপছিপে সুন্দর চেহারার ছেলের পাশে তাকে মানাচ্ছে না। তিনি মোটা আরও কত রকমের কটুক্তি ধেয়ে আসে অভিনেতার স্ত্রী এর দিকে। কিন্তু এই সবে একটা সময় পর্যন্ত রিঅ্যাক্ট করতেন আবির। তবে সময়ের সাথে সাথে বুঝেছেন মানুষের মুখ তিনি কোনভাবেই বন্ধ করতে পারবেন না। যাদের মনে দাগ রয়েছে তাদের মনের দাগ তিনি কোনোভাবেই মেটাতে পারবেন না। তাই এখন আর এই সমস্ত কিছুতে কান দেন না। স্ত্রী, মেয়ে, বাবা-মা সবাইকে নিয়ে এখন সুখের সংসার আবিরের।

Back to top button