‘এ তো অনির্বাণের উপর দিয়ে যায়…’- স্রোতের সঙ্গে প্রিয় জুটির তকমা ভেঙে ট্রোলের মুখে সার্থক!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।

মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

প্রায়শই এই ধারাবাহিক দর্শকদের ট্রোল, সমালোচনার মুখে পড়তে হয়েছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে খুব শীঘ্রই মা হতে চলেছে রাই। রাই এবং অনির্বাণ জীবনে আসতে চলেছে তাদের নতুন সদস্য। তবে এর মাঝে অনেক বাধা-বিপত্তি আসছে। রাইয়ের জীবনে নীলু না থাকলেও রাইয়ের প্রেগন্যান্সি নিয়ে অনেক সমস্যা এবং বাধা-বিপত্তি আসছে। তবে এর মাঝে গতকালের পর্ব দেখে ধারাবাহিকটিকে নিয়ে ফের ট্রোল, সমালোচনা শুরু হয়ে গিয়েছে দর্শকমহলে।

এমনিতে মাঝেমধ্যে ধারাবাহিকে এমন কিছু গল্প দেখানো হয় যার জন্য ট্রোলের মুখে পড়তে হয় ধারাবাহিক গুলিকে। আর মিঠিঝোরা ধারাবাহিকে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। যা নিয়ে দর্শকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ধারাবাহিককে। এবারে আরো একবার অনির্বাণ এবং সার্থকের মধ্যে তুলনা করে অনির্বাণকেই এগিয়ে রাখলেন দর্শক।

আরও পড়ুনঃ সাতদিনের সময় পেল মিঠি! সবার বিরুদ্ধে গিয়ে মিঠি কি পারবে তো বর্ষার পাপ সামনে আনতে?

একজন নেটিজেন পোস্ট করেছেন, ‘মিঠিঝোরা ধারাবাহিকের অনির্বাণ ও সার্থকের এর মধ্যে কি পার্থক্য সেইটা আজ বোঝালাম অনির্বাণ যখন রাইকে সন্দেহ করেছিল, সেই সন্দেহের মধ্যে একটা লজিক ছিল। কারণ অনির্বাণ যখনই রাইকে সন্দেহ করেছে তার পিছনে একটা লজিক ছিল। যেমন রাই আর সৌর্যর ভুলভাল ছবি ও রাইয়ের ভুল প্রেগন্যান্সি ডাক্তার এর মাধ্যমে যাচাই। যখনই অনির্বাণ রাইকে সন্দেহ বা অবিশ্বাস করেছে তার পিছনে একটা লজিক ছিল। ইনলজিকালি অনির্বাণ রাইকে কখনো সন্দেহ বা অবিশ্বাস করেনি। আর সার্থক ইনলজিকালি অকারণে স্রোতকে সন্দেহ করেছে। এতে বোঝালাম অনির্বাণ সার্থকের থেকে বেস্ট। কারা কারা সহমত আমার কথায়?’

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button