সিচুয়েশনশিপ হয়ে উঠল গলার ফাঁ’স! পারুলের দোরগোড়ায় রায়ান! শিরিনকে জব্দ করতে নতুন চ্যালেঞ্জ নিলো পারুল!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শিরিন সুইসাইট করেছে তাই তার এই অবস্থার জন্য শিরিনের মা রায়ানকে দোষারোপ করতে থাকে। রায়ান শিরিনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে ঠকিয়েছে আরো কত কি বলতে থাকে। এদিকে পারুলের মনে আবারো খটকা লাগে কারণ শিরিন এর আগের বারও মিথ্যে নাটক করে হাসপাতালে পড়েছিল। তাই পারুলের এবারও মনে হচ্ছে শিরিন নাটক করছে। তাই শিরিনকে ধরতে পারুল তার কেবিনে ঢুকে আগের বারের মতন সিরিঞ্জ ফুটিয়ে দেওয়ার ভয় দেখায় কিন্তু শিরিন তো কোনো সাড়া দেয় না।

Bengali serial

এদিকে পারুলকে দেখে ফেলে সঞ্চিতা। আর দেখেই চিৎকার করতে থাকে। চিৎকার করে বলতে থাকে পারুল শিরিনের ক্ষতি করতে এসেছে। ইনজেকশনের ফুটিয়ে তাকে মারতে এসেছে। এবার ডাক্তার এসে পারুলের উপর চিৎকার করতে থাকে।

এদিকে কিছুক্ষণ পরে শিরিনের জ্ঞান ফিরলে শিরিন রায়ানকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে আর বলে রায়ান যেন তাকে ছেড়ে না যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়। তারপর মল্লার বলে পারুলের সাথে শিরিন আগে যা করেছে তার জন্যই পারুল পরীক্ষা করার জন্য এসব করছে। পারুল শিরিনের ক্ষতি করার জন্য কিছু করেনি। এরপর দেখা যায় ধীরে ধীরে শিরিনের জ্ঞান ফিরে আসে। শিরিনের জ্ঞান ফিরে এলে শিরিন ডাক্তারকে যা যা বলতে বলেছে তিনি সব বলেন। শিরিনের বিরুদ্ধে কিছু করা যাবে না, শিরিন যা বলবে সেটা করতে হবে।

আরও পড়ুনঃ রুদ্রর পরবর্তি শিকার ধানু! সবার অলক্ষে ছাদের কিনারে ধানু! ঘটে গেলো বিরাট অঘটন!

পারুলের তো এসবের মাঝে বেশ খটকা লাগে। এরপর শিরিন রায়ানকে জড়িয়ে ধরে তাকে নিজের কাছে রাখতে চায়। আর শিরিনের মা তার এই নাটকে সায় দেয়। রায়ানের মাকে বলে রায়ানকে যেন শিরিনের কাছে থাকতে দেওয়া হয়। রায়ানের মা পারুলের উপর প্রতিশোধ নিতে গিয়ে রায়ানকে বিপদের মুখে ঠেলে দেয়। এবারে তো রায়ান নিজেই শিরিনের কাছে যেতে চাইছিল না। এদিকে বাড়ি ফেরার পর কাকুমনি পারুলকে তার জন্মদিনের কথা মনে করিয়ে দেয়। আর গ্রাম থেকে পারুলের মা আসে তার সাথে দেখা করতে। এদিকে পারুল রায়ানকে ফোন করে জিজ্ঞাসা করে রায়ান পারুলের জন্মদিনে আসবে কিনা। কিন্তু শিরিন জানিয়ে দেয় রায়ানের যাওয়া হবে না। তারপর রায়ান পাঁচিল বেয়ে আসে পারুলের সাথে দেখা করতে, আর পারুলের থেকে সাহায্য চায়। পারুল রায়ানকে কথা দেয় রায়ানের সাথেই সে কেক কাটবে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button