একটি মাত্র সিনেমায় অভিনয় করেছিলেন কিংবদন্তি গায়ক মান্না দে! বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় সেই সিনেমা! জানেন চরিত্রে অভিনয় করেছিলেন তিনি?

ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম ব্যক্তিত্ব মান্না দে (Manna Dey)। কিন্তু অনেকেই হয়তো জানেন না মান্না দে হলো গায়কের আসল নাম না, তার আসল নাম প্রবোধ চন্দ্র দে। তবে মান্না দে বলেই জগৎজোড়া খ্যাতি তার।
দীর্ঘ সঙ্গীত জীবনে সাড়ে ৩ হাজারেরও বেশি গান রয়েছে তার ঝুলিতে। পঞ্চাশ থেকে সত্তরের দশকে রফি ও কিশোর কুমারের মতো তিনিও ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। কিংবদন্তি এই শিল্পী ৬০ বছরেরও বেশি সময় ধরে বাংলা, হিন্দি ছাড়াও মারাঠি, গুজরাটি, মৈথিলী, মালায়ালমসহ আরও অনেক ভাষায় গান গেয়েছেন। সর্বকালের সেরা গায়ক হিসেবেই সবার মনে নিজের জায়গা করে নিয়েছেন মান্না দে।
মান্না দে’র উল্লেখযোগ্য গান গুলো হলো, ’কফি হাউস’ ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি‘, ‘যদি কাগজে লেখো নাম‘, ‘তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা পাখি‘, ‘সে আমার ছোট বোন‘ ইত্যাদি। শুধু বাংলাতেই নয়, হিন্দিতেও তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। বাইরে তিনি দুইবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতবার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, একবার ফিল্মফেয়ার এবং ফিল্মফেয়ারে আজীবন সম্মাননা পেয়েছেন।
বলিউডের পাশাপাশি অনেক বাংলা সিনেমাতেও গান গেয়েছেন তিনি। এর বাইরে মৈথিলী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, কন্নড়, মালায়লাম ভাষাতেও আছে তার গান। তবে জানেন কি গান ছাড়াও অভিনয়ও করেছেন তিনি।
আরও পড়ুনঃ শত্রুকে সামনে পেয়েও ধরতে অক্ষম পরশুরাম! বন্ধ হয়ে গেলো লাট্টু পিকুর পড়াশোনা! কীভাবে পরিস্থিতি সামাল দেবেন নায়ক?
হ্যাঁ দূরদর্শনের সময় একটি ছোট ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিতে মূল গল্প ছিল এক মেয়ের বাবা মান্নাদের বিশাল বড় ভক্ত তার মেয়ের বিয়ের জন্য তিনি পাত্র খুঁজছেন। কিন্তু পাত্রের পরিবার কে মান্নাদের ভুক্ত হতে হবে। সেরকম উপযুক্ত পাত্র পাওয়ার পর বিয়ে যখন ঠিক হয় তখন মেয়ের বাবা গল্প করে বলেন মান্না দে তার আত্মীয় আর এই মিথ্যে বলেই ফেঁসে যান তিনি। বিয়ের মণ্ডপে মান্না দে না আসলে বিয়ে দেবে না বলে হুমকি দেয় পাত্রপক্ষ। এমনকি পাত্রকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই সময় এসে উপস্থিত হন স্বয়ং মান্না দে। ওইটুকু সময় মান্না দেকে ওই ছবিতে দেখা গিয়েছিল। ছবি পরিচালকের দায়িত্বে ছিলেন সুদেষ্ণা রায় অভিজিৎ গুহ। ছবি নাম ছিল পাগল তোমার জন্য যে।

