মিঠির এক চালেই ভেঙে গেলো বর্ষার গুমোর! বেরিয়ে এলো বর্ষার অতীতের তিক্ত সত্য!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Chirosokha, Star jalsha, Bengali Serial, Bengali Television, New episode, চিরসখা, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন এপিসোড

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রুদ্র খারাপ ব্যবহার করছে দেখে বর্ষা নিজের মাকে ফোন করে সব জানায়। তার মায়ের কথা শুনে বোঝা গেলো বর্ষার অতীতের গোপন সত্যি আছে। এদিকে রুদ্র বারবার করে বর্ষার কাছে অনুরোধ করছে সত্যি কথা স্বীকার করার জন্য কিন্তু বর্ষা কোনোভাবেই নিজের অতীত নিয়ে কথা বলতে চাইছে না।

আরও পড়ুনঃ একটা ছোট্ট ভুলে শিরিনের নাটক ধরে ফেললো রায়ান! নিজের জন্মদিনেই হাটে হাঁড়ি ভাঙল পারুল!

বর্ষা নিজের অতীতের কথা কারোর সামনে আনবে না বলেই সব কিছু মুছে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। এদিকে বর্ষার কথা শুনে তার মা ছুটে আসে। বর্ষার মা বাড়িতে এসে মিঠির উপর চড়াও হয়। নিজের মেয়ের কাণ্ড কারখানা তিনি সব জানেন তাও গলা তুলে কথা বলেন। মিথিকে যা নয় তাই বলতে থাকেন। বর্ষাও মিঠির দিকে তেড়ে আসে কিন্তু মিঠি তো চুপ করে থাকার মেয়ে নয়।

মিঠি এরপর সকলের সামনেই বলে সম্রাট নামের ছেলেটির সাথে বর্ষার সম্পর্ক ছিল। তাদের বিয়ের কথা পর্যন্ত হয়ে গেছিল কিন্তু শেষমেষ ছেলেটি বিয়ে করেনি। আর বর্ষা নাকি ওই ছেলেটির সাথে ৩ দিনের জন্য কোথায় চলে গেছিল সেই নিয়ে থানা পুলিশও হয়েছিল। এক এক করে বর্ষার সব সত্যি ফাঁস হয়ে যাচ্ছে দেখে বর্ষার মা মিঠিকে মারতে এগিয়ে আসে। কিন্তু রুদ্র জানিয়ে দেয় যদি বর্ষা সব সত্যি না বলে তাহলে এই বিয়ের ভবিষ্যৎ নিয়ে তাকে ভাবতেই হবে।

Back to top button