রাইয়ের কোল জুড়ে ফুটফুটে কন্যা সন্তান! মেয়েকে জন্ম দিয়েই থমকে গেল রাইয়ের জীবন!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বদলেছে। রাই অনির্বাণের জীবনে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। সেই নিয়ে প্রত্যেকে যেমন উৎসাহী এমন রায়কে নিয়ে সকলেই চিন্তিত কারণ দীর্ঘদিন ধরে এই রায়ের শরীরের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে শারীরিক অবনতি হচ্ছে রায়ের তাই সন্তান জন্ম দেওয়ার পর রায়ের অবস্থা কেমন থাকবে সেই নিয়ে সকলের মাথাব্যথা।
আরও পড়ুনঃ কমলিনীকে অপদস্ত করার শাস্তি পেলো বর্ষা! বেরিয়ে এলো বর্ষার অতীতের গোপন সত্যি!
এর মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। কিন্তু প্রোমো ভিডিও দেখে একদল নেটিজেন ভীষণ হতাশ হয়েছেন। কেউই আশা করেনি এমন কিছু হতে পারে।
ভিডিওতে দেখানো হচ্ছে রাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শুরু হয়েছে রাইয়ের অপারেশন। এদিকে বাইরে অনির্বাণ রাইয়ের এর মা প্রত্যেকে চিন্তা করছে। রাইয়ের মা অনির্বাণকে সমানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তারপরে অপারেশন থিয়েটার থেকে ভেসে আসে বাচ্চার কান্না শব্দ। বাবা হয় অনির্বাণ। খুশিতে আত্মহারা হয়ে যায় সকলে। এর পরেই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডাক্তার। ডাক্তারের কাছে ছুটে গিয়ে অনির্বাণ জিজ্ঞাসা করে তার স্ত্রী এবং সন্তান দুজনে সুস্থ আছে কিনা। ডাক্তার বলে অনির্বাণের কন্যা সন্তান হয়েছে কিন্তু সেই মুহূর্তের রাইকে তারা বাঁচাতে পারেনি। ভিডিও দেখে চোখে জল চলে এসেছে একাংশ নেটিজেনদের। এবারে দেখা যাক কি হতে চলেছে আগামী পর্বে।

