‘আমার বাড়ির ছাগলটা এর চেয়ে ভালো গায়…’ মাচা অনুষ্ঠানে গিয়ে গান চরম সমালোচনার মুখে রাঙামতি তীরন্দাজ খ্যাত মনীষা মন্ডল!

বর্তমান সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতে দেখতে পাই। যাকে পাতি বাংলা ভাষায় বলা হয় মাচা শো। সমস্ত অনুষ্ঠানে গিয়ে অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের সাথে আলাপ করে, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারেন এবং অনেকেই গানের মাধ্যমে প্রত্যেকের মনোরঞ্জন করে। কিন্তু সেই সমস্ত অনুষ্ঠান গুলিতে অনেক সময় এমন অভিনেতা অভিনেত্রীরা গিয়ে থাকেন যাদের গানের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নেই।

আর যার কারণে খুব স্বাভাবিক ভাবেই তারা তাদের গানের দক্ষতা না থাকায় তারা ঠিকমতো গান গেয়ে উঠতে পারে না। আর পরে সমালোচনা এবং ট্রোলের শিকার হতে হয় তাদের। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের সে সমস্ত ভিডিও পোস্ট করে লোকে হাসাহাসি করে। এর আগে বহুবার বহু অভিনেতা অভিনেত্রী এই ট্রোলের শিকার হয়েছেন।

এবারে সেই ট্রোলের শিকার হলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি। আর ধারাবাহিকে রাঙামতি চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মনীষা মন্ডল। মনীষা কিছুদিন আগে একটি স্টেজ পারফরম্যান্স করতে গিয়েছিল। সেখানেই তার গান শুনে ট্রোল করতে শুরু করেছেন দর্শক।

অভিনেত্রীর বেসুর গান শুনে রীতিমতো তাকে নিয়ে ট্রোল সমালোচনা করতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কমেন্ট বক্স জুড়ে নানান ধরনের সমালোচনা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ ‘বাংলায় থেকে ভোজপুরি! এখানে কোনো বিহারী গান চলবে না!’- অনুষ্ঠানে গিয়ে স্পষ্ট জানালেন ফুলকি খ্যাত দিব্যানী!

কমেন্ট বক্সে একেকজন একেক রকম কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘কোনোটাই ভালো না, না গানের গলা না দেখতে।’ অন্য আরেকজন লিখেছেন, ‘আমি শুধু মিউজিশিয়ান দাদাদের অবস্থার কথা ভাবছি পুরো গানটাই স্কেল খুঁজেই গেলেন।’ অন্যজন বলেছেন, ‘এটা দেখার বাকি ছিল এর থেকে আমার পাড়ার বোনেরা ভালো গান গায়।’

Back to top button