‘আমি যাকে বিয়ে করবো তার গায়ের…’- বিয়েতে অরুচি! কেমন মেয়ে খুঁজছেন পর্দায় ‘তেজ’! নিজের মুখেই সেই বর্ণনা দিলেন হানি বাফনা!

টেলিভিশন জগতের (Television) একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন হানি বাফনা (Honey Bafna)। এর আগে বকুল কথা, প্রথম কাদম্বিনীর মতো ধারাবাহিককে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এছাড়াও তার আগে তুমি আসবে বলে ধারাবাহিকে ডাঃ ভিভান চক্রবর্তীর নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া স্টার জলসার (Star jalsha) পৌরাণিক ধারাবাহিক ভক্তের ভগবান শ্রীকৃষ্ণে বলরাম চরিত্রে তাকে দেখা গিয়েছিল। অভিনেতার পরিবারে এই অভিনয় জগতের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত কারোর কোনো সম্পর্ক নেই। তিনিই প্রথম অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করেন।
তবে অভিনেতা এখনও অবিবাহিত। বিয়ের বয়স পেরিয়েছে তবে এখনো মনের মানুষের সাথে নাকি আলাপ হয়নি। যার কারণে আজও অবিবাহিত রয়ে গিয়েছে। খুব অল্প সময় হয়েছে অভিনেতা এসেছেন অভিনয় জগতে তবে খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছে হানি। অসংখ্য মেয়ের ক্রাশ তিনি।
অভিনেতা কিন্তু অবাঙালি তবে বাঙালি না হলেও অভিনেতা এই বাংলার মাটিতে থাকতে খুবই পছন্দ করেন। কারণ এই বাংলার বুকে তিনি অনেক কিছু পেয়েছেন। তাই যেখানেই যাক না কেন অভিনেতা বাংলার মাটি ছেড়ে কোনোদিনই যাবেন না।
তবে এত মেয়ের স্বপ্নের পুরুষ হয়েও অভিনেতা নিজের স্বপ্নের নারীকে এখনো খুঁজে পাননি। তবে অভিনেতা জানিয়েছেন তার কেমন মেয়ে পছন্দ। হানির পছন্দের কথা শুনলে অবাক হবেন আপনিও। অভিনেতার মুখে এমন কথা শুনতে পাবেন দর্শক সেটা কল্পনাও করতে পারেননি।
আরও পড়ুনঃ ‘আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছেন শ্বশুর মশাই…’- সাংসারিক কূটনীতির শিকার বর্ষীয়ান অভিনেত্রী! শ্বশুর বাড়ির অন্যায় অবিচার ফাঁ’স করলেন অনামিকা সাহা!
অভিনেতার বয়স ৩৭ বছর, এই বয়সে এসে এখনো অবিবাহিত অভিনেতা। তবে তিনি বলেছেন তার এখন স্ট্রাগল এর সময় চলছে তাই বিয়ে করতে চান না এখনই। তবে অভিনেতা যদি কোনদিনও নিয়ে করেন তাহলে সেই মেয়েকে হতে হবে শ্যামবর্ণ। অর্থাৎ মেয়ের গায়ের রঙ কালো হলে তবেই অভিনেতা বিয়ে করবেন।

