‘হ্যাঁ প্রেম করছি…সব প্রেম পরিণতি দেওয়ার জন্য নয়!’ কিছু প্রেম শুধুই টাইমপাস! নতুন প্রেম নিয়ে বিস্ফোরক তথাগত মুখার্জি!

বর্তমানে প্রেম, বিচ্ছেদ এই সমস্ত বিষয়গুলো খুব স্বাভাবিক হয়ে উঠেছে প্রত্যেকের জীবনে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিদের কাছে এখন এ সমস্ত যেন জল ভাত। পার্থক্য একটাই যে সেলিব্রেটিদের একাধিক প্রেম বিয়ে বিচ্ছেদ এগুলো প্রকাশ্যে চলে আসে। আর সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকে। অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি কৌতূহল নেটিজেনদের। তাই সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে এ সমস্ত খবর খুব বেশিদিন চাপা থাকে না।
সেরকমই গত বছর অভিনেতা তথাগত জীবনে এসেছে নতুন প্রেম আলোকবর্ষা। অভিনেত্রী দেবলীনার সঙ্গে বৈবাহিক জীবন বিচ্ছেদের পর বেশ কয়েক বছর একাই কাটিয়েছেন তথাগত এরপর রাস ছবির হাত ধরেই জীবনে নতুন প্রেম এসেছে তথার। ছবিতে আলোকবর্ষা ছিল তথাগতর সহ পরিচালক। সেখানেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন দুজনে। শুটিং সেটেই হয়েছে মন দেওয়া নেওয়া। চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে তে তাদের প্রেম প্রকাশ্যে এসেছে। তারপর থেকে নানান সমালোচনা কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই জুটিকে।

তথাগতর প্রথম প্রেমিকা ছিলেন অভিনেত্রী কন্যাকুমারী। তার সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেতা। তারপর তাদের সম্পর্ক ভাঙ্গে। তথাগত সম্পর্কে জড়ান দেবলীনার সঙ্গে। দেবলীনার সঙ্গে সংসার পর্যন্ত গড়ে তুলেছিলেন অভিনেতা। কিন্তু সেই সংসার সুখের হয়নি। কয়েক বছর পরেই তাদের বিচ্ছেদ হয়। এরপরে আবার অভিনেত্রী বিবৃতি কে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যদিও সেই গুঞ্জন কতটা সত্যি সেই নিয়ে কিছুই জানা যায়নি। বর্তমানে আবার নতুনভাবে প্রেমে পড়েছেন অভিনেতা। রাস ছবির সহপরিচালিকা আলোবর্ষার সঙ্গে নিজের নতুন জীবন শুরু করেছেন তথাগত।
আরও পড়ুনঃ ‘আমি যাকে বিয়ে করবো তার গায়ের…’- বিয়েতে অরুচি! কেমন মেয়ে খুঁজছেন পর্দায় ‘তেজ’! নিজের মুখেই সেই বর্ণনা দিলেন হানি বাফনা!
তবে এবার বর্তমান প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তথাগত। সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা বললেন ‘প্রেম করা পরিণতি দেওয়ার জন্য নয়।’ আর অভিনেতার মুখে এই কথা শুনে অবাক হয়ে গেছেন প্রত্যেকে। আসলে অভিনেতা এই কথাটা বাকিদের উদ্দেশ্যে বলেছেন। সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন ‘আমার মত এরকম অনেকেই বহু প্রেম করেছেন। কিন্তু তারা প্রেম করেছে পরিণতি দেওয়ার উদ্দেশ্যে নয় অন্য উদ্দেশ্যে আমি যে কটা প্রেম করেছি সবই প্রকাশ্যে এনেছি। কারণ আমার উদ্দেশ্য ছিল সেই প্রেম পরিনতি দেওয়া।’

