তিন তিনটে বিয়ে করেও মেটানি শখ! ফের টলিউডের সুন্দরী নায়িকার দিকে হাত বাড়ালেন কাঞ্চন মল্লিক! জনসমক্ষে দিলেন বিয়ের প্রস্তাব!

গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyi Chattaraj)। অনেক বাধা-বিপত্তি কটাক্ষের সম্মুখীন হওয়ার পর সুখের সংসার গড়ে নিয়েছেন দুজনে। বিয়ের পর থেকে নানানরকম সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। সেই সমস্ত খারাপ দিকগুলো পেছনে সরিয়ে রেখে এগিয়ে চলেছে নিজেদের সুন্দর জীবনের দিকে। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। এসব তর্ক বিতর্কের মাঝেই কাঞ্চন শ্রীময়ী সুখের সংসার করছে।

এরই মধ্যে তাদের কন্যা সন্তান এসেছে ঘরে, হয়েছে তার মুখেভাত। যা নিয়ে বর্তমানে গোটা পরিবারে হই হই চলছে। সেভাবে দেখতে গেলে গোটা বছর তাই কাঞ্চন শ্রীময়ীর জীবনে অনেক বাধা, সমালোচনা, ট্রোলের মুখে পড়তে হয়েছে। তবে সেই সমস্ত কাটিয়ে সুখেই সংসার করছেন দুজনে।

কিন্তু এবারে ফের সমালোচনার মুখে পড়লেন অভিনেতা। আমরা প্রত্যেকেই জানি শ্রীময়ী হল কাঞ্চনের তৃতীয় স্ত্রী। তিন নম্বর বার বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোল হয়েছেন অভিনেতা। তবে তিনটি বিয়ে করেও শান্তি হয়নি। এবারে আরো এক জনপ্রিয় অভিনেত্রীর দিকে হাত বাড়ালে অভিনেতা। জনসমক্ষে অভিনেত্রীকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব।

জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির কথা তো আমরা প্রত্যেকেই জানি। টলিউড হোক বা বলিউড সব জায়গাতেই অভিনেত্রীর অবাধ বিচরণ রয়েছে। যদিও বর্তমানে হিন্দি টেলিভিশন জগতেই বেশি ব্যস্ত থাকেন অভিনেত্রী। তবে টলিউডে বেশ কিছু কাজ করেছেন পূজা। যার মাধ্যমে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এবার জনসম্মুখে পূজাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন কাঞ্চন। পূজাও বিবাহিত, এটা জানা সত্ত্বেও কিভাবে অভিনেত্রীকে এমন প্রস্তাব দিলেন অভিনেতা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ ১৩ নম্বর রুমের রহস্য ভেদ করল আনন্দী! কি রয়েছে ওই বন্ধ দরজার পেছনে! সত্যিটা জেনে হতবাক নায়িকা! প্রকাশ্যে ধামাকাদার প্রোমো

তবে ব্যাপারটা কিন্তু ঘটেছে একেবারেই মজার ছলে। বেশ কয়েকদিন আগে দিদি নম্বর ওয়ানের মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন পূজা। সেখানে বিশেষ অতিথি হিসেবে কাঞ্চন উপস্থিত ছিলেন। আর ওখানে মজার ছলে অভিনেত্রীকে বিয়ে করার প্রস্তাব দেন কাঞ্চন। পুরো ঘটনাটাই একেবারে মানুষকে আনন্দ দেওয়ার জন্যই ঘটানো হয়েছে।

Back to top button