পারুলকে ভুল বুঝে শিরিনের পায়ে পড়লো রায়ান! শয়তানির গন্ধ পেতেই ঠিক জায়গায় হাজির পারুল!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পরের দিন শিরিন রায়ানকে নিজে থেকে এসে সাহায্য করতে চায়। কিন্তু রায়ান জানিয়ে দেয় সারারাত পারুলের সাহায্যে রায়ান পড়াশোনা করেছে তাই শিরিনের সাহায্যের দরকার নেই তার। শিরিন এটা একেবারেই সহ্য করতে পারে না। এদিকে পারুলও রায়ানের এত ঘনিষ্টতা তূর্য পছন্দ করে না। তাই রাগে নিজের হাতে পেন ফুটিয়ে রক্ত বের করে ফেলে। শিরিন সেটা দেখতে পায়, আর মনে মনে সন্দেহ করে। এদিকে রায়ান তো নিজেই একরাতে পড়ে দারুণ পরীক্ষা দেয়। স্যারও তাকে দেখে অবাক হয়ে যায়। রায়ান সবার সামনেই পারুলের কথা বলে, পারুল তাকে সারারাত পরিয়েছে।

Bengali serial

তারপর পরীক্ষার শেষে রায়ান পারুলকে ধন্যবাদ জানায়। পারুল রায়ানের মধ্যে এত মিলমিশ দেখে শিরিন তূর্য দুজনেই জ্বলতে থাকে। তূর্যর রাগটা স্পষ্ট দেখতে পায় শিরিন তাই এই সুযোগটাই কাজে লাগায় শিরিন। তাই তূর্যকে বলে তার সাথে হাত মেলাতে। রায়ান পারুলকে আলাদা করতে হলে তাদের দুজনকে এক হতে হবে। এদিকে বাড়িতে এসে সবাই রায়ানকে বাহবা দেয়। তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রায়ান পারুলকে তার মনের ইচ্ছের কথা বলে। রায়ান যে ড্রামা নিয়ে পড়াশুনা করতে চায়, মুম্বাইতে গিয়ে কাজ করতে চায় সবটা বলে।

আরও পড়ুনঃ সত্য উদঘাটনের পথে আরো এক ধাপ! বড় রাণীর দুঃখ ঘোচাতে অতীতের মুখোমুখি ফুলকি!

কিন্তু রায়ানের কথা শুনে পারুল তার ভালোর জন্য বলে মাঝপথে একটা পড়াশোনা ছেড়ে অন্য জায়গায় না যেতে যেতে। দুটোরই ক্ষতি হবে তাতে। রায়ানের পরে মনে হতেই পারে সে ভুল করেছে। পারুল বলে একটা একটা করে শেষ করে সামনের দিকে এগোতে। কিন্তু রায়ান জানায় সে দিল্লির ইউনিভার্সিটি তে ফর্ম তুলে ফেলেছে। তাই তাকে আর কেউ আটকাতে পারবে না। পারুলের কথা শোনার পর রায়ানকে সতর্ক করে আর বলে রায়ান যদি ইউনিভার্সিটি ছেড়ে দিল্লি চলে যায় তাহলে পারুল দাদুকে সব বলে দেবে। এই কথা শুনে আবারো রায়ান ক্ষেপে যায় পারুলের উপর।

অন্যদিকে শিরিন আর তূর্য কলেজের ক্যান্টিনে বসে প্ল্যান করে কিভাবে পারুল এবং রায়ানকে আলাদা করা যায়। আর তাদের এক সঙ্গে কথা বলতে দেখে নেয় পারুলের দুই বন্ধু। কিন্তু তাদের এড়িয়ে যায় দুজনেই। তখনই শিরিনকে ফোন করার রায়ান। ফোন করে শিরিনকে বলে পারুল তার স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দাদুকে সব জানিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এই সুযোগটাই কাজে লাগাই শিরিন। তূর্যকে বলে রায়ান পারুলকে আলাদা করার প্ল্যান পেয়ে গেছে। এদিকে পরের দিন বাড়িতে এসে দাদু রায়ানের কলেজের ফরম ছিড়ে ফেলে দেয়। রায়ান ভুল বুঝে পারুলকে, কারণ রায়ান ভাবে পারুল দাদুকে সব জানিয়ে দিয়েছে। কিন্তু পারুল বারবার রায়ানকে বোঝায় সে দাদুকে কিছু বলেনি, কিচ্ছু জানায়নি। কিন্তু রায়ান বিশ্বাস করে না। কিন্তু পারুল কিভাবে আসল সত্যিটা উদঘাটন করবে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button