‘অভিনয়টাও ঠিক মতো হলো না…সব ন্যাকামো’- দাদুর মৃ’ত্যুতে কনটেন্ট বানিয়ে ফেললেন মধুবনী! কটাক্ষের মুখে অভিনেত্রী!

বাংলা বিনোদন জগতের এক অন্যতম জনপ্রিয় মুখ হলেন মধুবনী। তার অভিনয়ে মুগ্ধ গোটা টলি পাড়া। তবে দীর্ঘ চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। এর মধ্যে মা হয়েছেন তিনি। ভালোবাসা ডট কম সিরিয়ালের তোড়া হিসাবে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন মধুবনী গোস্বামী। সিরিয়ালের নায়ক রাজা গোস্বামীর সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি গড়িয়েছিল অফস্ক্রিনেও।
গত বৃহস্পতিবার নিজের আপনজনকে হারিয়েছেন মধুবনী। শুক্রবার সমাজমাধ্যমের পাতায় নিজেই একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের সঙ্গে এই দুঃসংবাদ ভাগ করে নিলেন নায়িকা। মোটা দাদাকে হারিয়েছেন তিনি। মোটা দাদা হলো মধুবনীর ঠাকুরদা। নায়িকা জানান ছোট থেকে তাঁর মোটা দাদা কীভাবে তাঁকে নিজের হাতে তৈরি করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে ঠাকুরদা কে হারিয়ে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী। আর সেই ভিডিও দেখেই একাংশ নেটিজেনরা অভিনেত্রীকে নিয়ে শুরু করেছেন সমালোচনা, কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি জানিনা আমি এই ভিডিওটা করছি কিন্তু পরে পোস্ট করব কিনা। পোস্ট করতেও পারি আবার নাও করতে পারি, পোস্ট করলেও কিছুক্ষণ পর ডিলিট করে দিতে পারি। আসলে একেকজনের শোক প্রকাশ করার ধরন একেক রকম। আমি সবার সামনে কাঁদতে পারি না তাই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই।’
তারপর ভিডিওর মাধ্যমে অভিনেত্রী তুলে ধরেন ছোটবেলা থেকেই তার ঠাকুরদা কিভাবে তাকে আগলে রেখেছে। মানুষ করেছে, তার বড় হওয়ার পেছনে তার ঠাকুরদার কতটা ভূমিকা রয়েছে। ঠাকুরদার মৃত্যুতে অভিনেত্রী ঠিক কতটা শোকাহত। কতটা ভেঙে পড়েছেন সেটা অভিনেত্রীর কথা শুনে বোঝা যাচ্ছিল। কিন্তু অভিনেত্রীর এই ভিডিও নিয়ে কিছু নেটিজেন তাকে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে।
আরও পড়ুনঃ নায়ক এখন অতীত, পার্শ্ব চরিত্রে কামাল করছে মন্দার! রুবেল, রণজয়কে ছাপিয়ে সকলের মন জিতে নিচ্ছে দেবজ্যোতি!
অনেকেই দাবি করেছেন সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের ভিউয়ার্স এবং লাইক কমেন্ট পাওয়ার জন্য এই ভিডিও করেছেন অভিনেত্রী। নেটিজেনদের এটেনশন পাওয়ার চেষ্টা করছেন তিনি। কেউ লিখেছেন, ‘কী সুন্দর অনলাইন এ এসে কাঁদেন ক্যামেরা অন করে।’ আবার একজন লিখেছেন, ‘অভিনয় টাও ঠিক মতো হলো না ন্যাকামি করার একটা ফেস লাগে সেটাও ঠিক নাই।’ অন্য একজন লিখেছেন, ‘সবাই কে বলতে পারি না কিন্তু সোশ্যাল মেডিয়া জানাতে পারি।’

