নায়ক এখন অতীত, পার্শ্ব চরিত্রে কামাল করছে মন্দার! রুবেল, রণজয়কে ছাপিয়ে সকলের মন জিতে নিচ্ছে দেবজ্যোতি!

বর্তমান সময়ে ধারাবাহিক জগতের (bengali Serial) জনপ্রিয় একজন অভিনেতা হয়ে উঠেছেন দেবজ্যোতি রায় চৌধুরী (Debojyoti Roy Chowdhury)। বর্তমানে তাকে আমরা দেখতে পাচ্ছি জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) মন্দারের চরিত্রে অভিনয় করতে আর অন্য দিকে তুই আমার হিরো ধারাবাহিকে পাপাই চরিত্রে অভিনয় করতে। তবে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন দেবজ্যোতি তবে কোন গোপনে মন ভেসেছে তার জীবনের অন্যতম একটি মাইলস্টোন তৈরি করে দিয়েছে। এই ধারাবাহিকের হাত ধরে তিনি পৌঁছে গেছেন দর্শকের ঘরে ঘরে।
‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় পথ চলা শুরু করেছেন তিনি। ধারাবাহিকে অভিনীত তান্ত্রিক চরিত্রে তাঁর অভিনয় মন জয় করেছেন দর্শকের। তারপর স্টার জলসার ‘বৌমা একঘর’ ধারাবাহিকে সুস্মিতা দে-র বিপরীতে অভিনয় করেছেন দেবজ্যোতি। যদিও সেই ধারাবাহিক তিন মাস পরেই তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে ‘ফেলনা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এখনো পর্যন্ত যে কটা ধারাবাহিকে অভিনয় করেছেন দেবজ্যোতিকে দেখা গেছে সব কটা ধারাবাহিকে তাকে দারুন অভিনয় করতে দেখা গিয়েছে। আর নিজের অভিনয়ের মাধ্যমে সকলের বেশ পছন্দের অভিনেতা হয়ে উঠেছেন তিনি। বলা বাহুল্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেও যে এভাবে সকলের মন জয় করা যায় সেটা আরও একবার প্রমাণ করলেন দেবজ্যোতি।
কোন গোপনে মন ভেসেছে হোক বা তুই আমার হিরো যেকোনো ধারাবাহিকেই অভিনেতার অভিনয় মুখ্য চরিত্র গুলোকেও ছাপিয়ে গেছে। তার দক্ষ অভিনয় পার্শ্ব চরিত্রগুলিতে এমনভাবে প্রাণ এনে দিয়েছে যে নায়ক চরিত্রের থেকেও তার অভিনয় আর সেই চরিত্র বেশি পছন্দ করছেন দর্শক। যেখানে রণজয়, রুবেল সকলেই দক্ষ অভিনেতা। দীর্ঘ বছর ধরে অভিনয় জগতের সাথে যুক্ত সেখানে কেউই পেরে উঠছে না দেবজ্যোতির সাথে।
আরও পড়ুনঃ ‘উত্তমকে পাঠিয়ে দাও, খুব চুমু খেতে ইচ্ছা করছে…’ সুপ্রিয়া দেবীকে ফোন করে ভয়ানক আবদার সুচিত্রার! কেনো এমন বলেছিলেন মহা নায়িকা?
ক্যারিয়ারের শুরুর দিকে তার বাবা একেবারেই চাননি অভিনয়ের সাথে যুক্ত হোক দেবজ্যোতি। কিছুটা বাবার বিরুদ্ধে গিয়েই মাকে পাশে নিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। বাবার কাছে ছোটবেলার প্রচুর মার খেয়েছেন। তবে অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আজ তিনি সফল একজন অভিনেতা হতে পেরেছেন।

