কেটে গেল ভুল বুঝাবুঝির মেঘ! দূরত্ব সরিয়ে কাছাকাছি নতুন কমলিনী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Bengali serial

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নিজের দাদা বৌদিকে দুই পাশে নিয়ে ডলকে ডেকে নতুন বিশেষ ঘোষণার কথা জানায়। তারপর নতুন তার পাশে ডেকে নেয় ডলকে। সবাই তো এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। আসলে কমলিনী এবং তার বাড়ির প্রত্যেকেই ভেবেছে হয়তো নতুন আবার ডলের সঙ্গে তার জীবনটা শুরু করবে। যেটা একেবারেই পছন্দ করছিল না সবাই। কিন্তু নতুন ডলকে ডেকে নেওয়ার পাশাপাশি তার বন্ধু প্রদীপ্তকে ডেকে নেয় এবং জানায় ডল এবং প্রদীপ্তা একে অপরের সাথে আলাপ পরিচয় করেছে। তারা জেনেছে একে অপরের সম্পর্কে। আর তাদেরই মধ্যে একটা নতুন সম্পর্ক গড়ে তুলতে চায় নতুন। সেই জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে নিয়ে এসেছে সে।

এই কথা নতুনের মুখ থেকে শোনার পর সকলেই বেশ নিশ্চিন্ত হয়। মিথিল তো আগে থেকেই জানতো নতুন কি চাইছে, সে নতুনকে কখনোই ভুল বোঝেনি। কিন্তু অনন্যা তো নতুনের মুখে এই কথা শুনে একেবারে অবাক, সে তো এই বিষয়ে কিছুই জানতো না। এদিকে সবাই ভেবেছিল নতুন আর ডলের বিয়ের ঘোষণা হবে আজ, অনন্যা সবাইকে সেটাই বলে এসেছে। এদিকে মিটিল বলে দেয় নতুনের জন্মদিনের দিন অনন্যা কিভাবে তাদের বাড়ির দরজা থেকে তাড়িয়ে দিয়েছে। অনন্যার একের পর এক মুখোশ খুলতে থাকে।

আরও পড়ুনঃ শিরিনের ফাঁদে পা দিয়ে বিরাট সর্বনাশ ডেকে আনলো রায়ান! তূর্যর কান্ড দেখে চমকে গেল পারুল! ফাঁ’স আজকের পর্ব

নতুন এই বিষয়েও কিছু জানতো না। মিটিলের মুখে সবটা জানতে পেরে অবাক হয়ে যায়। আর অনন্যার উপর আরও রাগ হয় তার। এদিকে অনন্যার স্বামীও এই বিষয়ে কিছু জানতেন না তাই তিনি অনন্যার হয়ে কমলিনীর কাছে ক্ষমা চেয়ে নেয়। সবার সামনে অপমানিত হয়ে তো অনন্যা রাগে ফুঁসতে থাকে। ডলকে বারবার বোঝাতে থাকে নতুনকে এই বিয়ের জন্য রাজি করাতে। ডল ও এই বিষয়ে জড়াতে চায় না কিন্তু অনন্যা তাকে জোর করে আর কমলিনীকে ফোন করে অপমান করতে বলে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button