খুলে পড়লো ভালো মানুষের মুখোশ! হাতেনাতে ধরা পড়লো তূর্য! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে তুর্য রায়ানের দাদুকে এবং তার গোটা পরিবারকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। একের পর এক প্ল্যান করছে বসু পরিবারকে বিপদে ফেলার জন্য। কিন্তু তুর্যর আসল মুখোশ এখনো কেউ ধরতে পারেনি। পারুল তো এখনো তাকে বিশ্বাস করে সব কথা বলছে। আসলে তূর্যর ভালো মানুষের আড়ালে যে কি উদ্দেশ্যে সেটা জানে না কেউ।

আর বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রায়ান পারুল বসু বাড়ির শত্রুর খোঁজে বেরিয়েছে। আর তারপর থেকেই নানান ঘটনায় একটু একটু করে কাছাকাছি আসছে। আর সেটা একেবারে পছন্দ করছে না শিরিন আর তূর্য। আসলে শিরিন রায়ান আর পারুলকে একসাথে হোটেলে দেখে ফেলে। তারপর থেকে রাগ তৈরি হয়েছে। তার আগেও পারুলের জন্য যতবার রায়ান ভালো কিছু করেছে শিরিন পারুলের ক্ষতি করতে চেয়েছে আর তূর্য রায়ানের।
আরও পড়ুনঃ ‘সুন্দরী বউ তাও বাড়ির বাইরে ফষ্টিনষ্টি…এমন লম্পট নায়ক জীবনে দেখিনি!’ চরিত্রের দোষে কটাক্ষের মুখে আরণ্যক! এই নোংরামি বন্ধ হোক দাবি দর্শকদের!
এতদিন পর্যন্ত তূর্য আর শিরিন আলাদা হয়ে তাদের ক্ষতি করছিল কিন্তু এবারে তূর্য আর শিরিন একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে রায়ান পারুলের ক্ষতি করার জন্য। এরই মধ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে পারুল শিরিন এবং তূর্যর আসল উদ্দেশ্য জানতে পেরে গেছে। তাই রায়ান আগে তূর্যকে শাস্তি দিতে যায় পারুলের সাথে।
পারুল রায়ানকে বলে তূর্য আর শিরিন হাত মিলিয়ে তাদের ক্ষতি করছে। তারপর পারুল রায়ান হাজির হয় তূর্যর বাড়িতে। সেখানে গিয়ে রায়ান প্রথমেই তূর্যর টানিয়ে রাখা পারুলের ছবি খুলে দেয়। আর পারুল তূর্যকে বলে দেয় তূর্য তাকে পছন্দ করত এই অবধি ঠিক ছিল কিন্তু তারজন্য রায়ানের কোনো ক্ষতি তূর্য করবে সেটা মেনে নেবে না পারুল। আর এই প্রোমো দেখে তো ধারাবাহিকের আগামী পর্ব দেখার অপেক্ষা করছেন দর্শক।

