‘সুন্দরী বউ তাও বাড়ির বাইরে ফষ্টিনষ্টি…এমন লম্পট নায়ক জীবনে দেখিনি!’ চরিত্রের দোষে কটাক্ষের মুখে আরণ্যক! এই নোংরামি বন্ধ হোক দাবি দর্শকদের!

ধারাবাহিক (Bengali Serial) জগতে দর্শকদের পছন্দের কিছু ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হলো রোশনাই (Roshansi)। দীর্ঘ অনেকদিন ধরেই টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিকটি। প্রথমদিকে এই ধারাবাহিক দর্শকদের পছন্দ হলেও যতদিন এগিয়েছে এই ধারাবাহিকের প্রতি রাগ, ঘৃণা জন্মেছে প্রত্যেকের। বিশেষ করে ধারাবাহিকে আরণ্যক অর্থাৎ নায়ক চরিত্রটিকে দর্শক এখন আর পছন্দ করছেন না।

বর্তমানে গল্পের এমন মোড় এসেছে, যেখানে জানা গিয়েছে রোশনাই আর গরিমা নাকি একই মায়ের পেটের বোন। এতদিন যে সুরঙ্গমা রোশনাইকে তাঁর বোনের অবৈধ সন্তানের আখ্যা দিয়ে এসেছে, সেই রোশনাই তারই মেয়ে। এই খবর পাওয়ার পর আরণ্যক তো খুব খুশি। এতোদিন রোশনাইকে খোলাখুলি প্রেমের ইস্তেহার করতে পারেনি, কারণ হলো রোশনাইয়ের পিতৃপরিচয়, পাছে যদি সম্মানহানি হয়। এবার রোশনাই গরিমার বোন, এটা জানাজানি হতেই রোশনাইকেই চাই তাঁর এবার।

আর আরণ্যকের এই চরিত্রে দিকেই আঙুল তুলেছেন দর্শক। দর্শকেরা বলছেন এই দুই মেয়েকে দোষ দিলে চলবে না, এদের নাচাচ্ছে আরণ্যকই! দর্শকেরা বুঝতে পারছে না আদেও আরণ্যক নায়ক নাকি খলনায়ক? একজন বলেছেন, “আরণ্যক—এই চরিত্রটা যেন বাস্তব দুনিয়ার সেই সোনার ছেলেটা, যার নিজস্ব কোনো মেরুদণ্ড নেই!” সত্যিই তো! একদিন গরিমার প্রেমিক, পরদিন রোশনাইয়ের স্বামী, তার পরদিন আবার গরিমার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি! আরও একজন লিখেছেন, “ভাই, তুমি কোথা থেকে সিরিয়াল হিরোর সার্টিফিকেট কিনে এনেছো?

আরও পড়ুনঃ ‘কোয়েলের মেয়ে এত কালো!’ মেয়েকে প্রকাশ্যে আনতেই কালো বলে কটাক্ষ টলিসুন্দরী শুভশ্রীর? উত্তরে কি বললেন টলিকুইন?

আরেকজন লিখছেন, “আরণ্যকের চরিত্রটা মানসিকভাবে বিপর্যস্ত, সিরিয়ালের রোল প্লে করতে করতে বাস্তব ভুলে গিয়েছে!” আবার কেউ বলছেন, “এই ছেলে তো প্রেমিক না, প্রেমের ধোঁকা দেওয়ার পিএইচডি হোল্ডার!” দর্শকেরা বলছে আরণ্যক “টক্সিক হিরো”। সে ভালোবাসে ঠিক তখনই যখন কেউ তাকে প্রত্যাখ্যান করে না। গরিমা যখন তাকে সময় দিয়েছিল, তখন তার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। এখন যখন গরিমা মানসিক নির্যাতনের অভিযোগ আনছে, তখন সে আবার ‘দুঃখী প্রাক্তন’ সেজে নাটক করছে!

মোট কথা দর্শক আর আরণ্যকের চরিত্রটি পছন্দ করছেন না। দিনে দিনে এই ধারাবাহিকটি দর্শকদের কাছে অসহ্য হয়ে উঠেছে। তাই তো টিআরপি তালিকাতেও তার ফল প্রকাশ পাচ্ছে। টিআরপি একেবারে তলানিতে এসে ঠেকেছে।

Back to top button