টুকে নয়, এবার নিজের দমে পরীক্ষা দেবে রায়ান! পারুল রায়ানকে আলাদা করতে হাত মেলালো তূর্য শিরিন!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ানকে বারবার না করার পরেও রায়ান নেশা করতে থাকে। পারুল আটকাতে চাইলেও রায়ান জোর করে পারুলকে বোতল ধরে খাইয়ে দেয়। আর পারুলের তো এসবের অভ্যাস নেই তাই পারুলের খুব তাড়াতাড়ি ঝিমুনি চলে আসে। পারুল আর নিজের মধ্যে থাকে না।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

এদিকে রায়ান শিরিনকে প্রতিবছর পরীক্ষার আগের রাতে ফোন করে সাজেশন চায় কিন্তু এই বছর এখনো একবারও ফোন করছে না দেখে শিরিন নিজেই রায়ানকে ফোন করে খোঁজ নেয়। কিন্তু রায়ান সেই সময়ে বাথরুমে যাওয়ায় পারুল ফোনটা ধরে আর পারুল রায়ানের ফোন ধরায় শিরিন তো বেশ রেগে যায়। পারুল শিরিনকে জানায় তারা হানিমুন রিসোর্টে এসে নিজেদের মধ্যে পার্টি করছি শিরিন যেন তাদের বিরক্ত না করে। শিরিন তো এই কথা শুনে বেজায় চটে যায়। রায়ানের উপর বদলা নেওয়ার জন্য একেবারে ক্ষেপে ওঠে।

আরও পড়ুনঃ ফুলকির পাকামিতে চরম বিপদে ধানু! ছোট রাণীর বিরুদ্ধে যেতেই ঘটল সর্বনাশ! তবে কি বাবার মতনই হারিয়ে যাবে ফুলকি?

তারপর সকালবেলা পারুল এবং রায়ান একসঙ্গেই একই অপরকে জড়িয়ে শুয়েছিল। হঠাৎ করে উঠে দেখে শিরিন তাদের হোটেল রুমে। শিরিন তো রায়ানকে এই অবস্থায় দেখে একেবারেই সহ্য করতে পারেনা। পারুল এবং রায়ন কেউ বুঝতে পারে না শিরিন হোটেলে কি করে এলো। রায়ান শিরিনকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করে। কিন্তু শিরিন কোন কথা শুনতে চায়না। তার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে চলে যায়। আর তখনই পারুল বলে যদি সম্পর্কের মধ্যে এতটুকু বিশ্বাসই না থাকে তাহলে সেই সম্পর্কের কোন মানেই নেই। এরপর তড়িঘড়ি তারা কোনরকমে এক্সাম হলে পৌঁছায়। কিন্তু শিরিন রায়ানকে সাহায্য করে না। পরের দিন শিরিন বুঝতে পারে রায়ান তার থেকে দূরে চলে যাচ্ছে, তাই রায়ানকে নিজে থেকে এসে সাহায্য করতে চায়। কিন্তু রায়ান জানিয়ে দেয় সারারাত পারুলের সাহায্যে রায়ান পড়াশোনা করেছে তাই শিরিনের সাহায্যের দরকার নেই তার। শিরিন এটা একেবারেই সহ্য করতে পারে না। তাই তুর্যর সাথে হাত মিলিয়ে রায়ান পারুলের ক্ষতি করার প্ল্যান করে। এবারে দেখার অপেক্ষা কি হয়।

Back to top button