প্রোডাকশন চ্যানেলের দ্বন্দ্বে বন্ধ হতে চলেছে চিরদিনই তুমি যে আমার? কি জানালেন দিতিপ্রিয়া?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

আর ধারাবাহিকগুলি সম্পূর্ণ নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। যেই ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক ততদিন পর্যন্ত চলবে টেলিভিশনের পর্দায়। আর কিছু সময় পর যদি ধারাবাহিকের টিআরপি রেটিং কম হতে শুরু করে বা ধারাবাহিক শুরু হওয়ার পরেও টিআরপি তালিকা খুব একটা প্রভাব ফেলতে না পারে তাহলে সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

actor

শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা এসভিএফ এবং চ্যানেলের মধ্যে ঝামেলা হওয়ায় নাকি এই ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় বেশ ভাল জায়গা করে নিয়েছে। তবে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে এই মেগা? জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিক শেষ হওয়ার পর ছোট পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছিলেন দিতিপ্রিয়া। এর মধ্যে বড় পর্দা এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। তারপর এই চির দিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে ফিরেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ হঠাৎ অঘটন! শুটিং সেটে র’ক্তাক্ত স্বপ্নীলা! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন মিঠিঝোরা খ্যাত স্রোত!

তবে এই ধারাবাহিক শেষ হওয়ার খবরও শোনা গিয়েছে। এই প্রসঙ্গে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই খবর সম্পূর্ণ ভুল, এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিক।” এখনই ধারাবাহিক শেষ হওয়ার কোনও কারণ নেই। ‘রানি মা’র পর ‘অপর্ণা’ হিসাবে যে ভালোবাসা তিনি পাচ্ছেন, তাতে দারুণ খুশি অভিনেত্রী।

আসতে আসতে টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে ধারাবাহিকটি। অসমবয়সী প্রেমের গল্প কিভাবে এগোয় সেটাই দেখানো হচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকের হাত ধরে জিতুও বহুবছর পর টেলিভিশনের পর্দায় ফিরেছেন। এবারে দেখার অপেক্ষা গল্প কোন দিকে মোড় নেয়।

Back to top button