বউয়ের দেখাদেখি একি করল গৌরব! স্যান্ডো গেঞ্জি পরে পার্টিতে হাজির অভিনেতা! ছবি প্রকাশ পেতেই সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়!

টলিউডের (Tollywood) জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম হলো গৌরব দেবলীনার (Gourab-Devlina) জুটি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সংসার করছেন দুজনে। মাঝে মাঝেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে দুজনকে। কিন্তু সেসব বিশেষ পাত্তা দেন না দুজনে। কারণ ট্রোল সমালোচনা হলো সেলিব্রিটিদের নিত্যদিনের অঙ্গ। তাই এসব নিয়ে বিশেষ মাথা ঘামান না তারা।
নেটিজেনদের প্রায়শই সোশ্যাল মিডিয়াতে অভিনেতা অভিনেত্রীদের শরীর, জামাকাপড় ইত্যাদি নিয়ে ট্রোল করতে দেখা যায়। এবারে সেরকমই আরও একবার নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন অভিনেতা গৌরব। নিজের অদ্ভুত ড্রেসিং সেন্সের কারণে বিদ্রুপের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে।
কিছুদিন আগে টলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ফ্যাশন পার্টি ছিল। সেই পার্টিতে উপস্থিত ছিল টলিউডের নামি সব তারকারা। একইভাবে গৌরব ও দেবলীনাও উপস্থিত হয়েছিলেন পার্টিতে। আর সেই পার্টিতেই গৌররের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল সমালোচনা। একাংশ নেটিজেন হাসাহাসি শুরু করেছে অভিনেতাকে দেখে।
আসলে ওইদিনের ফ্যাশন পার্টিতে গৌরবের পরনে ছিল স্যান্ডো গেঞ্জি এবং ট্রাউজার। স্যান্ডো গেঞ্জি সাধারণত ছেলেরা যেকোনো জামার তলায় পরে থাকেন কিন্তু সেটা পরেই অভিষেক রায়ের পার্টিতে উপস্থিত ছিলেন গৌরব। যা নিয়ে তুমুল হাসাহাসি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বেশকিছু নেটিজেন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে পোষ্টও করেছেন। অন্যদিকে দেবলীনার পরনে ছিল সাদা ট্যাঙ্গ টপ ও জিন্সের শর্ট স্কার্ট।
আরও পড়ুনঃ ‘দুশ্চরিত্র আদৃত, গাছেরও খাবে তলারও কুড়োবে!’ দর্শকদের কটাক্ষের মুখে জলসার গৃহপ্রবেশ!
সোশ্যাল মিডিয়াতে গৌরব দেবলীনার ওইদিনের কিছু ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘মেয়েরা যদি ছোট ছোট জামাকাপড় পরে সব জায়গায় বেড়াতে পারে, তাহলে ছেলেরা কেন নয়? এই জন্য গৌরব তার বৌয়ের সাথে অভিষেক রায়ের পার্টিতে স্যান্ডো গেঞ্জি পো এসেছে!’ বর্তমানে গৌরবকে আমরা সকলেই দেখতে পাচ্ছি স্টার জলসার তেঁতুলপাতা ধারাবাহিকে।

