নতুনের বিয়েতে হাজির কমলিনী! বিয়ের মাঝেই একি কান্ড! নতুনের সামনে বেরিয়ে এল কামলিনীর মনে জমে থাকা কষ্ট!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে কমলিনী এবং কমলিনীর ননদ নতুনের বিয়েতে যাওয়ার জন্য রওনা হয়েছে তখনই কমলিনীর শাশুড়ি এসে জানায় তিনিও যাবেন তাদের সাথে। যতই হোক নতুন তাদের এত সাহায্য করেছে তার ভালো দিনে তো তাদের পাশে থাকতেই হবে। কিন্তু মিঠি এসে জানিয়ে দেয় সেই বিয়েতে কিছুতেই যাবে না। কমলিনী তখন বারবার করে মিঠিকে বোঝায় নতুন কাকু তার জন্য এত কিছু করেছে তাকে ছোটবেলা থেকে আদর যত্নে বড় করেছে তার এই শুভদিনে মিঠির যাওয়া উচিত। এদিকে কমলিনী নিজের বিয়ের গয়না নতুনের হবু স্ত্রী ডলকে উপহার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে দেখে তার শাশুড়ি প্রথমে দিতে চায় না। কিন্তু কমলিনী বলে তাদের দেওয়ার মতো সামর্থ্য কিছুই নেই নতুন করে তাই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কমলিনী।
আরও পড়ুনঃ শ্বেতার আগে রুবেলের জীবন জুড়ে ছিলেন কে? কার প্রেমে বুঁদ ছিলেন অভিনেতা? কেনই বা ভাঙলো সেই সম্পর্ক?
অন্যদিকে অনন্যার স্বামী কিছুতেই নতুন এবং ডলের এই পাকা কথার অনুষ্ঠানে যেতে চায় না। অনন্যার ছেলে প্লুটোও যেতে চায় না। কিন্তু অনন্যা জোর করে তাদের ইমোশনালি ব্ল্যাকমেইল করে। এদিকে ডলও বারবার করে অনুরোধ করে তাদের যাওয়ার জন্য কারণ নতুন নাকি সেখানে অন্য একজনকে আনবে এবং তার সঙ্গেই ডলের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। ব্যাপারটা শুধুমাত্র ডল জানে আর অন্য কেউ জানে না। তাই ওখানে সবার জন্যই যে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সেটাই ভাবে মনে মনে ডল।
এরপর কমলিনীরা সপরিবারে নতুন ডলের পাকা কথার অনুষ্ঠানে নতুনদের বাড়িতে এসে উপস্থিত হয়। নতুন এবং ডল তাদের স্বাগত জানাতে আসে। মিঠি তো দরজা থেকেই নতুনকে অনেক কড়া কথা শোনাতে থাকে। নতুন বুঝতে পারে মিঠির কোন কারণে রাগ হয়েছে। এদিকে কথায় কথায় হঠাৎ করে কমলিনীর ননদ বলে ওঠে এর আগেও একবার নতুনদের বাড়ির দরজা থেকে কমলিনীদের এভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। নতুন যেহেতু ব্যাপারটা জানে না তাই সে ভাবতে থাকে কবে এমন ঘটনা ঘটেছে। এবারে দেখা যাক আগামী পর্বে নতুন এই ঘটনার কথা জানতে পারে কিনা।

