ফুলকির নতুন মিশন রাজমহল রহস্য উদঘাটন! গোপন সত্যির হদিস পেতেই শত্রুদের নিশানায় ফুলকি! কি লুকিয়ে রয়েছে অন্দরমহলে?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় বাড়ির সবাই মিলে ফুলকিকে বোঝায় যাতে রাজমহলের কোন নিয়ম কানুন এতকিছু নিয়ে ফুলকি বেশি মাথা না ঘামায়। ফুলকি মনে মনে ভাবে যদি কোন অন্যায় হয় তাহলে তো ফুলকি প্রতিবাদ করবে চুপ করে থাকবে না। আর রোহিতকে এসব বলার পর সেও বেশ চিন্তায় পড়ে যায় ফুলকিকে নিয়ে। কারণ ফুলকি কখন কি করে, সত্যি সেটা বোঝা মুশকিল। অন্যদিকে ফুলশয্যার রাতে ধানু এবং আদিত্য একে অপরের আরো কাছাকাছি আসে। একে অপরকে চিনে নেয় জেনে নেয়। আদিত্য বলে ধানু যেন তার মায়ের মন মতো চলে। আদিত্যর আর কিছুই চাইনা ধানুর থেকে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

অন্যদিকে শিল্পাকে রাজবাড়ীর তে নিমন্ত্রণ করার পরেও শিল্পা আসেনি দেখে ফুলকির মনে প্রশ্ন ওঠে। তাই ফুলকি পরের দিন যায় শিল্পার সঙ্গে দেখা করতে। সেখানেই শিল্পার মা তার ব্যাগ পত্র গুছিয়ে শিল্পাকে নিয়ে কলকাতায় যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু শিল্পা তো কিছুতেই নবাবগঞ্জ ছেড়ে যেতে চায় না। ফুলকিদের জন্য সে ভালো চাকরি পেয়েছে। রোজগারের নতুন পথ খুঁজে পেয়েছে। এসব ছেড়ে কেনই বা যাবে। বারবার মাকে বোঝানো সত্ত্বেও শিল্পার মা কিছুতেই বুঝতে চায় না। যেদিন থেকে তিনি শুনেছেন শিল্পাকে রাজমহলে নেমন্তন্ন করা হয়েছে সেদিন থেকেই তিনি নাকি এই ধরনের পাগলামো শুরু করেছে। শিল্পা বুঝতে পারছে না তার মায়ের কি হয়েছে। ফুলকি শিল্পার মাকে বারবার বোঝাতে থাকে যেন শিল্পাকে এখানে থাকতে দেয় তিনিও যেন শিল্পার সাথে এখানে থাকেন কিন্তু শিল্পার মা কিছুতেই শিল্পাকে এখানে রাখতে চাইছে না।

এরপর শিল্পা ফুলকি কে বলে যেদিন থেকে তার মা শুনেছে রাজমহলে তার নেমন্তন্ন সেদিন থেকে এরম অস্থির অস্থির করছে। শিল্পাকে কিছুতেই এখানে থাকতে দিতে চাইছে না। ফুলকির মনে তখন এই কথাটা শুনে খটকা লাগে। তাহলে কি রাজমহলের সাথে শিল্পার মায়ের কোন যোগসূত্র আছে সেটাই ভাবতে তাকে ফুলকি। এরপর ফুলকি ফিরে গিয়ে রোহিতকে সবটা বলে, কিভাবে রাজমহলের কথা শুনেই শিল্পার মা ভয় পেয়ে গিয়েছে। শিল্পাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। তবে যাওয়ার আগে ফুলকি শিল্পার থেকে তার মায়ের নাম জেনে যায়। বড় রানীর কাছে জিজ্ঞাসা করলে যদি এর কোন সুরাহা পাওয়া যায় তার জন্য।

আরও পড়ুনঃ বাজিমাত করলো ময়না! প্রকাশ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল! কেমন রেজাল্ট করলেন অভিনেত্রী ঐশানী?

আর তাই জন্যই পরের দিন ফুলকি আর রোহিত আবারও যায় রাজমহলে। প্রথমে ধানুর সাথে দেখা করে ফুলকি জানতে পারে ছোট রাণীমা ব্যবসার কাজে বড় রাজকুমারকে নিয়ে বাইরে গেছে। তাই এই সুযোগে ফুলকি বড়রানীর সাথে দেখা করতে চায়। সেই সময় নৃসিংহ দেবের মন্দিরে আরতি করছিলেন তিনি। তাকে ভগবান ইঙ্গিত দিয়েছে তার স্বামী এবং মেয়ে বেঁচে রয়েছে। ফুলকি আসার পর সাথে সাথে তিনি ফুলকিকে জড়িয়ে ধরে বলেন তার স্বামী এবং সন্তানকে ফুলকি যেন খুঁজে দেয়। এরপর ফুলকিও ঠাকুরের কাছে প্রার্থনা করার সময় ইঙ্গিত পায় বড় রানীর আশঙ্কা ঠিক। তাই ফুলকি নৃসিংহ দেবের সামনে কথা দেয় বড় রানীর সন্তান এবং স্বামীকে ফিরিয়ে দেবে সে। তারপর ফুলকি রোহিতকে সমস্ত সত্যি জানানোর পর দুজন মিলে ঠিক করে ছদ্মবেশে ছোট রাজার কাছে যাবে এবং রাজবাড়ীর এইসব গোপন রহস্যের কথা জানবে। এবারে দেখার অপেক্ষা তাদের এই উদ্দেশ্য সফল হয় কিনা।

Back to top button