যতই দেখানো হোক কৃষ্ণা সব সময় “বাবু বাবু” করছে, মা তো ছেলে মেয়ে দুজনেরই! বর্ষা কিডন্যাপ হওয়ায় কান্নায় ভেঙে পড়ল সে! এই দেখে এতদিনে কৃষ্ণার দুঃখে মন কাঁদছে দর্শকের

জি বাংলা (Zee Bangla)-র অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। কয়েক মাস হয়েছে এই ধারাবাহিক শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। তার মধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে এই নতুন ধারাবাহিক। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পল্লবী শর্মা এবং রুবেল দাস। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee)।
জ্যাঠাশ্বশুর চাইছে পারিবারিক বাড়ি ভেঙে প্রোমোটিং হোক। শাশুড়ি ছেলে আর পুত্রবধূকে ঘনিষ্ঠ হতে দেখলেই লাফালাফি শুরু করে দিচ্ছে! নিম ফুলের দেখে অনেকেই হতবাক। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সমালোচনা। কারও মন্তব্য, ‘এরকম পরিবারে যেন আমার বিয়ে না হয়।’ কেউ বলেছেন, ‘এরকম পরিবারের থেকে স্বামী অনাথ হওয়া ভালো।’ সৃজনের মা অর্থাৎ কৃষ্ণার বারবার ‘বাবু’-কে ডাকা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অনেকে।

পর্না এবং সৃজন দর্শক দুজনকেই পর্দায় ভালোভাবে গ্রহণ করেছেন। পর্না সে যেমন এক আধুনিক বাড়ির মেয়ে তেমনি সৃজন এক অত্যন্ত সেকেলে পরিবারের ছেলে। তবে যৌথ পরিবার ভালোবাসার কারণে পর্ণা শেষ পর্যন্ত দত্তবাড়িকেই নিজের শ্বশুর বাড়ি হিসেবে বেছে নেয়। তবে বিয়ে হয়ে আসার পর থেকে একটার পর একটা ঝড়ের মোকাবিলা করে গিয়েছে নিজের হাতে। কখনো স্বামীকে পাশে পেয়েছে কখনো আবার পায়েনি।
তবে তার শ্বশুরবাড়ি থেকে সবাই খারাপ এমনটা নয় তার শশুর, ঠাম্মি, জেঠিমা ,দেওর এবং ননদ সবাই সব সময় পাশে থাকে তার। আর তাইতো তাদের বিপদেও পাশে থাকে পর্না। তবে এবার দত্ত বাড়িতে এক বড়সড়ো ঝড় উঠতে চলেছে। সদ্য প্রকাশিত প্রমোতে দেখা গিয়েছে নিজের মেয়েকে বিদায় করতে এক কাটুন ছেলেকে ধরে এনে বর্ষার বিয়ে দিচ্ছে কৃষ্ণা। এর মাঝেই সামনে এসেছে ধারাবাহিকের ঝলক।

যেখানে দেখা যাচ্ছে পর্নার ভাই ছুটে এসেছে দত্ত বাড়িতে খবর দিতে বর্ষা কিডন্যাপ হয়েছে। তার আগে তার মা এবং বড় বৌদি মেয়ের বিয়ের কথা বলছিল। হঠাৎ করেই তার মাঝখানে এমন খবর আসতে আকাশ থেকে পড়েছে সবাই। এখানে কৃষ্ণা অর্থাৎ বর্ষা সৃজনের মাকে কান্নায় ভেঙে পড়তে দেখে তার পক্ষ নিলেই দর্শক মহল।
এই প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করলেন – ‘আজকে কৃষ্ণার জায়গায় কৃষ্ণা সেরা। আমরা অনেক সময় ভাবি, মা রা হয়তো ছেলে কে ভালোবাসে, মেয়ে কে না । কিন্তু না মা রা তার দুই সন্তানদের সমান ভালোবাসে হ্যা কৃষ্ণা বাবু বাবু করে বেশি। সে যে বর্ষা কে এতো ভালোবাসে সেটা বোঝা যায় না, তার যে মেয়ের গানের গলা ভালো মা হিসেবে সেটা জানে সে। সে চায় তার মেয়ে গান করুক। সেটা সে তার বৌমা পর্ণা কে বলেছিল আজকে বর্ষা দেরি করে বাড়ি ফিরছে, মা হিসেবে চিন্তা করা স্বাভাবিক। আর যখন শুনলো বর্ষা কিডন্যাপ হয়েছে, তখন কৃষ্ণার কান্না টা সবাই হয়তো ওনাকে শান্তনা দেবে, কিন্তু কষ্ট টা বুঝবে না। একটা মা জানে একটা মেয়ে কিডন্যাপ হলে তার কতো কষ্ট হয় আর ভবিষ্যতে বিয়ে দিতে তাকে।’

