নতুন ঠাকুরপোর বিয়েতে উপহারসহ হাজির কমলিনী! বৌঠানের উপর রাগ করে একি করলো নতুন! ফাঁ’স আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ডল এবং অনন্যা এসেছে কমলিনীদের বাড়িতে নতুনের সঙ্গে ডলের বিয়ের নিমন্ত্রণের জন্য। বাড়ির সবাই অনন্যার মুখের উপরেই জানিয়ে দেয় তারা কেউ এই বিয়েতে যাবে না। কিন্তু কমলিনী জানায় নতুন যখন তার জীবনটা নতুনভাবে শুরু করছে তখন সেখানে অবশ্যই যাবে কমলিনী। আর এই ব্যাপারগুলোতে তো বেশ মজা নিচ্ছে বর্ষা।
কমলিনীদের বাড়ি থেকে বেরোনোর পর অনন্যা এবং ডল যায় কমলিনীর বাপের বাড়িতে নেমন্তন্ন করতে। সেখানে যখন সবাই জানতে পারে নতুন বিয়ে করছে তাও আবার ডলকে তখন সবাই একটু অবাক হয়ে যায়। কারণ এতদিন পর্যন্ত নতুন বিয়ে করতেই চায়নি। আসলে সকলেই বুঝতে পারে এবং নতুন এবং কমলিনী একে অপরকে পছন্দ করে। শুধুমাত্র সমাজের জন্য কিছু বাধা নিয়ম তাদেরকে সেই সম্পর্কে যেতে দিচ্ছে না আটকে রেখেছে। কিন্তু কমলিনী নতুনের জীবনের এই সুন্দর মুহূর্তে উপস্থিত থাকবে বলে জানিয়েছে।
আরও পড়ুনঃ গোলগাল চেহারার মিষ্টতায় কেড়েছিলেন নজর! কোথায় হারিয়ে গেলেন জি বাংলার রাধা?
এদিকে এই বিয়েতে তো অনেকেরই মত নেই। কারণ সবাই ভালো মতো জানে আসল সত্যিটা কি। এমনকি অনন্যার স্বামী ও জানে অনন্যা জোর করে ডল এবং নতুনের জীবনটা বেঁধে দিচ্ছে। এতে যে তারা কোনদিনও সুখী হবে না সেটা বুঝতেই পারছে না অনন্যা। ওইদিকে কমলিনী নিজের বিয়ের একটা গয়না নতুন এবং ডলের বিয়েতে উপহার দেবে বলে ঠিক করে। নিজের ননদকে নিয়ে তাই সেখানে যাওয়ার জন্য রওনা হয়। এবারে দেখার অপেক্ষায় বিয়ের পাকা কথায় অনুষ্ঠানে গিয়ে কি কঠিন পরিস্থিতিতে পড়তে হবে তাকে

