বৃষ্টি ভেজা রাতে কাছকাছি পারুল রায়ান! ভেঙে গেলো দুজনের মধ্যেকার দূরত্ব! ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল রায়ান পাড়ার লোকেরা থেকে খোঁজ খবর নিতে বের হয়। কিন্তু পাড়ার লোকও তেমন কিছু বলতে পারে না। শুধু ওই মহিলার যে একটা ছেলেও আছে। তাই রায়ান পারুল আবারো যায় ওই বাড়িতে। রায়ান পারুল আবার আসবে সেটা জানতো তূর্য। তাই তার মাকে তূর্য ভালো করে বুঝিয়ে দেয় আর বলে রায়ান পারুল জিজ্ঞাসা করলে বলতে ছেলে মারা গেছে তিনি একাই থাকে। তূর্য তার মাকে যা যা শিখিয়ে দিয়েছে তার মা রায়ান পারুলের সামনে কেটে সেই কথাই বলে। কিন্তু পারুলের তাও যেন বিশ্বাস হয় না তূর্যর মায়ের কথা। নিজের ছেলের মৃত্যুর কথা কেউ এত সহজে কিভাবে বলতে পারে সেটাই কারণ বুঝতে পারে না পারুল।

অন্যদিকে মালতির বরকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর শুরু করে পুলিশ। বারবার সে নিজের ভুলের জন্য ক্ষমা চায় সকলের কাছে। রুক্মিণী, গোপাল এবং মালতির কাছে পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয় নিজের কাজের জন্য। কিন্তু রুক্মিণী বলে এত সহজে ক্ষমা করা যাবে না। কারণ মালতির যে জায়গায় আঘাত দিয়েছে সে সেটা ক্ষমার অযোগ্য। তাই তাকে আবার নতুন করে মালতির সাথে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে। মালতি পড়াশোনা করলে তার থেকে বেশি জেনে যাবে তার কথা শুনবে না এটাই তার সমস্যা তাই তাকেও আজ থেকে পড়াশোনা শুরু করতে হবে। গোপালের সেই কথাতেই রাজি হয়ে যায়।
আরও পড়ুনঃ ভয়ংকর কান্ড ঘটালো ফুলকি! জীবনের ঝুঁকি নিয়ে ভাঙলো রাজবাড়ির নিয়ম! ফাঁ’স আজকের পর্ব
অন্যদিকে বাড়িতে রায়ান এবং পারুলের জন্য চিন্তা করতে থাকে সবাই। রাত হয়ে গেলেও তারা বাড়ি ফিরল না দেখে সবাই চিন্তা করতে থাকে। তাই মল্লারকে বলে খোঁজ নিতে। এদিকে ওই মহিলার ঘরে ঢুকে তল্লাশি নিতে থাকে রায়ান পারুল। সত্যি সত্যি ওই মহিলার ছেলে মারা গেছে কি না। তারপর ঘরে ঢুকে রায়ান পারুল দেখে সত্যি সত্যি ওই মহিলার ছেলের ছবিতে মালা পড়ানো। তাই হতাশ হয়ে বেরিয়ে যায় তারা।
এদিকে ওই রাতেই ফেরার পথে পারুলের মনে হয় সে তূর্যকে দেখতে পায়। কিন্তু তূর্য সারা না দিয়েই বেরিয়ে যায়। এরপরে ওই রাতে ঝড় বৃষ্টিতে তারা আটকে পড়ে। আরও কাছাকাছি আসে রায়ান পারুল।

