‘নীল ছবি থুরী নীল সিরিয়াল রাতে দেখতেই ভালো লাগে’- পরিবারের সামনে দেখার অযোগ্য কথা! অ’শ্লীলতায় ভরে গেছে ধারাবাহিকের প্লট!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।

প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে কথার স্মৃতি শক্তি হারিয়ে গেছে। গুহ বাড়িতে সবাই মিলে কথার স্মৃতি ফেরানোর চেষ্টা করছে। এদিকে এভিও কথার শোকে পাথর।

কিন্তু বিগত কয়েক মাস ধরে এই ধারাবাহিক দেখতে একেবারেই পছন্দ করছে না নেটিজেনদের একাংশ। একটু বেশি গা ঢলাঢলি জিনিসপত্র দেখানো হচ্ছে বলে দাবি একাংশ নেটিজেনদের। পারিবারিক প্রোগ্রামে এ ধরনের দৃশ্য সত্যি আশা করেন না দর্শক। তাইতো ধারাবাহিকের প্রতি এত রাগ অভিমান জমেছে প্রত্যেকের।

এরমধ্যেই স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক রানী ভবানী। আর সেই ধারাবাহিকের প্রোমো ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য নেটিজেন দাবি করেছেন যাতে ৭টার স্লটে নিয়ে আসা হয় রানী ভবানী ধারাবাহিকটি এবং রাত এগারোটার পাঠিয়ে দেওয়া হয় কথা ধারাবাহিকে। অনেকেই তো আবার কথা ধারাবাহিককে নীল সিরিয়াল বলে কটাক্ষ করেছেন।

আরও পড়ুনঃ ‘ভালো না লাগাটাই স্বাভাবিক…ওই বুড়ির সঙ্গে কে থাকবে?’ প্রকাশ্যে কাঞ্চন পিংকিকে বুড়ি বলে সম্বোধন! কটাক্ষের মুখে শ্রীময়ী!

ধারাবাহিকটি দিনে দিনে এতটাই অসহ্যকর হয়ে উঠছে যে একজন নেটিজেন কমেন্ট বক্সে দাবি করেছেন কথা ধারাবাহিকটি দিন দিন একটি নীল সিরিয়ালের নীল সিরিয়ালে রূপান্তরিত হচ্ছে। তাই ধারাবাহিকটি যেন ১১ টার স্লটে পাঠিয়ে দেওয়া হয়। কারণ সন্ধ্যেবেলা নীল সিরিয়াল তারা দেখতে পছন্দ করছেন না।

Back to top button