বাংলার গর্ব পারুল! শহুরে আদব-কায়দায় না মজে মাতৃ ভাষাকেই মাথায় তুলে রেখেছে সে! নায়িকার গুণে মুগ্ধ বাঙালী

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সেরা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো পরিণীতা (Parineeta)। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিক দর্শকের মধ্যে যেভাবে নিজেদের জায়গা তৈরি করেছেন তা সত্যি প্রশংসনীয়। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে দর্শকদের যে ধারণা হয়েছিল সেটা একেবারেই ভেঙে গুড়িয়ে দিয়েছে ধারাবাহিকটি। এখন ধারাবাহিকটি বেশ উপভোগ করছেন দর্শক। পাশাপাশি দর্শকের মন জিতে নিয়েছে পারুল।

ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে দর্শক মহলে অনেক হাসাহাসি হয়েছিল। নবাগতা নায়িকা, তার ভাষা নিয়ে হাসাহাসি করেছিলেন নেটিজেনদের মধ্যে অসংখ্য মানুষ। তবে সেই সমস্ত নেটিজেনদের ধারণা ভুল প্রমাণিত করে নিজে মাথা তুলে দাঁড়িয়েছে পরিণীতা। ১৩ বার হয়েছে বেঙ্গল টপার। আর ধারাবাহিকে সবথেকে বেশি নজর কেড়েছে পারুলের চরিত্রটি। প্রতিদিন সেই চরিত্রের প্রেমে পড়ে দর্শক।

Zee Bangla, Parineeta, Bengali Television, Bengali Serial, TRP Rating, জি বাংলা, পরিণীতা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, টিআরপি রেটিং

ধারাবাহিকে যে জিনিসটা দর্শকদের সবথেকে বেশি নজর করেছে সেটা হল পারুলের স্বভাব চরিত্র। গ্রামের একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারুল পড়াশোনা করার স্বপ্ন নিয়ে কলকাতা শহরে এসেছে। নানান বাধা পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাকে। কলকাতা শহরে আসার পর থেকে তাকে অনেক বাধা পেরোতে হয়েছে। প্রথমত বসু পরিবারের ছেলে রায়ানের সাথে বিয়ে হবার পর কলকাতায় আসে পারুল। সেখানে এসে রায়ানের কলেজে ভর্তি হয়েছে সে। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তার কলেজের কিছু সহপাঠী তার ভাষা চাল চলন কথাবার্তা নিয়ে হাসাহাসি করেছে প্রথম দিন থেকে।

কিন্তু তাদের সেই সমস্ত কটাক্ষ সমালোচনা পাত্তা দেয়নি পারুল। নিজের ভাষা নিয়ে কখনো সে অপমানিত বোধ করেনি বরং নিজের ভাষাতেই কথা বলেছে সব সময়। শহরের ছোঁয়া লাগিয়ে নিজের ভাষা, পোশাক পরিবর্তন করেনি। এটাই দর্শকদের মন জিতে নিয়েছে বারবার। বরং যতবার পারুলের গ্রাম ন্যাড়াগোয়াল এবং তার ভাষা নিয়ে হাসাহাসি করা হয়েছে ততবার সকলকে যোগ্য জবাব দিয়েছে সে।

আরও পড়ুনঃ গোপালের মায়ায় জড়িয়ে পড়লো রুক্মিণী! চলে যেতে গিয়েও থেমে গেল সে! কিসের টানে ফিরে এলো রুকু? ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

গ্রাম থেকে শহরে আসা মানেই নিজের ভাষা ভুলে যাওয়া নয়, সেটা বুঝিয়েছে পারুল। নিজের ঐতিহ্য, পরম্পরা এবং শিক্ষাকে বজায় রেখেছে কখনো ছোট হতে দেয়নি নিজের গ্রাম এবং নিজের ভাষাকে। আর পারুলের এই গুণ দর্শকদের কাছে পারুলকে বারবার সুন্দর করে তুলেছে। এখন তো পরিণীতা ধারাবাহিক প্রতি সপ্তাহতেই এক থেকে তিনের মধ্যে নিজেদের জায়গা দখল করে রাখে।

Back to top button