খোলামেলা পোশাকে স্পষ্ট বু’কের খাঁজ! শ্বশুর শাশুড়ির সামনেই অশ্লীলতা! ‘অসভ্য মেয়ে’ – সমাজ মাধ্যমে দর্শকদের রোষের মুখে অনন্যা!

টেলিভিশন জগতের (Television Actress) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অনন্যা গুহ (Annanya Guha)। দীর্ঘ বেশ কয়েকবছর ধরেই আমরা অভিনেত্রীকে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। স্কুলে পড়াশোনা চলাকালীনই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রীর। অভিনেত্রীকে আমরা কৃষ্ণকলি, কে প্রথম কাছে এসেছি, মিঠাইয়ের মতোন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। অভিনেত্রী বেশিরভাগ ধারাবাহিকেই নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন।

বর্তমানে জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকেও নেগেটিভ চরিত্রেই দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অভিনয় ছাড়াও অনন্যার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা চলে। বিশেষ করে অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা চলতেই থাকে। বিগত কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুন্ডুর সাথে বাগদানও সেরেছেন চলতি বছরে।

বয়স সবে পেরিয়েছে ২০-র কোঠা, এরই মাঝে একেবারে দুর্দান্ত বিলাসবহুল গাড়ি কিনে ফেলেছেন তিনি। দাম যার ১০ লাখেরও বেশি। আর সেই ভিডিও ব্লগের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেখানেই অভিনেত্রীর পোশাক নিয়ে কটাক্ষ করেছেন নেটিজেনরা। এই বিশেষ দিনে, অনন্যা সেজেছিলেন কালো স্কিন টাইট জিন্স, বুট ও বডি হাগিং ব্রা কাট টপে। আর তা দেখেই ট্রোল শুরু সোশ্যাল মিডিয়ার। যুক্তি, শ্বশুর-শাশুড়ি থাকার পরেও, কীভাবে এমন ‘শরীর দেখানো’ পোশাক বাছলেন তিনি।

একজন কমেন্টে লেখেন, ‘বাবা-মা, শ্বশুর-শাশুড়ির সামনে এই পোশাক, খুব বাজে লাগছে।’ আর এই কমেন্টের জবাবেই পেশায় ইঞ্জিনিয়র ও কনটেন্ট ক্রিয়েটর সুকান্ত লেখেন, ‘বাবা-মা, শ্বশুর-শাশুড়ির কোনো সমস্য নেই, আপনাদেরই যত সমস্যা। নিজের চরকায় তেল দিন না, এত তেল রাখেন কোথায়।’

আরও পড়ুন: ‘ছোঁবে না আমাকে…’ নির্দোষ হয়েও শুটিং সেটে সুচিত্রা সেনের দুর্ব্যবহার! সেই ব্যবহারে আজও কষ্ট পান অভিনেত্রী কল্যাণী মন্ডলে!

সুকান্তকে পালটা জবাব দিয়ে আরেকজন কমেন্টে লেখেন, ‘সুশালীন পোশাক-আশাক একটা মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে‍! সমাজে চলতে হলে নিয়মকানুন মেনে চলতে হয়। এসব নোংরা পোশাক-আশাক এবং কর্মকান্ডের কারণে বর্তমান সমাজ বেহায়পোনাতে ভরে যাচ্ছে !’

Back to top button