নতুনকে ফিরিয়ে আনাতে ভয়ংকর কান্ড ঘটালো মিঠি! কমোলিনীর মনের কথা বুঝতে পেরে নিজের জীবনকে বিলিয়ে দিল সে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে কমোলিনী অটো করে বাড়ি চলে যেতে চায় কিন্তু নতুন কোন কথা শোনে না। কমোলিনীর কাছে ছুটে যায় এবং তাকে বারবার গাড়িতে উঠে তার সঙ্গে যেতে বলে। কমোলিনী কিছুতেই রাজি হয় না। সে আর কোনভাবে নতুনের থেকে সাহায্য নিতে পারবে না। নতুন বারবার করে অনুরোধ করা সত্ত্বেও কমোলিনী কোনো কথা শুনতে চায় না। নতুনকে ফিরিয়ে দিয়ে নিজেই অটো করে ফিরে যায়।
ওইদিকে বাড়িতে এসেছে বড় ঠাম্মি। এসেই বাড়ির খুঁত ধরা শুরু করেছে। কমোলিনীর নামে বাইরে আর পাঁচজন কি বলছে, বাবিল কেনো এখনো নিয়ে না করে মিথিকে বাড়িতে রেখে দিয়েছে এই সব নিয়ে আলোচনা করতে থাকে। ঠাকুমার কথা শুনে কমোলিনীর মেয়ে প্রতিবাদ করে ওঠে। এই সমস্ত কথার মাঝে বাড়ি ফেরে কমোলিনী আর মিথি।
আরও পড়ুনঃ ‘স্বামীকে সন্তানসুখ দিতে পারিনি, মা হতে না পারায় আমাদের দুজনের মধ্যে…’- অধরা রয়ে গেছে মাতৃত্ব! সাক্ষাৎকারে ভেঙে পড়লেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার!
মিথি বাড়ি ফেরার পথে গরম গরম সিঙ্গাড়া আর মিষ্টি নিয়ে আসে। আর তার সঙ্গে একটা সুখবর জানাবে বলে সবাইকে। কমোলিনী বাড়ি ফিরলে সে সবাইকে জানায় যে কাজের জন্য গেছিল সে কাজটা হয়ে গিয়েছে। তারপর মিথি বাড়ির সবাইকে জানাই সেই এবারে বিয়ে করতে চায়। আর বিয়ে করে সবার আগে সে নতুন কে এই বাড়িতে ফিরিয়ে আনতে চায়। ওই সময় উপস্থিত ছিল বুবলাই এবং বর্ষা দুজনেই। বুবলাই আপত্তি করলেও শুনতে চায় না মিথি।

