পারুলের ভয়ে খাটের তলায় লুকোলো তূর্য! শত্রুর খোঁজে তূর্যর কাছাকাছি পারুল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব ফাঁ’স

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে বাড়ি এসে পারুল, দাদু, রায়ান আর বাকিরা আলোচনায় বসে। কেউ বা কারা ইচ্ছে করেই পর পর ঘটনাগুলো ঘটাচ্ছে। তারপর পারুল একেক করে ঘটে যাওয়া ঘটনা গুলো পর পর বলতে থাকে। আর মুখ ফসকে রায়ানের উপর আক্রমণের কথাও বলে ফেলে। তখন দাদু চমকে ওঠে। তারপর বাধ্য হয়ে পারুল দাদুকে সবটা বলে। সবটা শুনে সকলেই চিন্তায় পড়ে যায়। কে তাদের পরিবারের ক্ষতি করতে চায় কেউ কিছু বুঝতে পারে না।

Bengali serial

অনেক ভাবার পর হঠাৎ পারুলের মাথায় ওই ড্রাইভারের কথা আসে। পারুল সবাইকে বলে, হতেই পারে যে ড্রাইভার মারা গিয়েছিল তার পরিবারের কেউ ফিরে এসেই বসু পরিবারকে টার্গেট করছে, আর তাদের ক্ষতি করার চেষ্টা করছে। প্রথমে পারুলের এই কথাটা দাদু মানতে পারেনি। কিন্তু অনেক চিন্তাভাবনা করেও আর কোনো শত্রুর কথা মাথায় আসে না পারুলের। এরপর পারুল ঠিক করে ওই ড্রাইভারের বাড়ি সে এবং রায়ান যাবে। দাদু তাদের ঠিকানা দেয় তপনের বাড়ির।

এদিকে পরের দিন থেকে কলেজের সেমিস্টারের পরীক্ষা। কিন্তু সেইসব নিয়ে না ভেবে রায়ান শিরিনকে রাগ ভাঙ্গাতে ব্যস্ত। পারুল যতই বলে রায়ানকে পরীক্ষার জন্য পড়াশুনা করে নিতে রায়ান কোন কথাই শোনে না বরং পারুলের কোন কথাতেই পাত্তা দেয় না। পারুল বারবার বলে পরীক্ষার সময় শিরিনও তার পাশে থাকবে না তাকে কোনরকম সাহায্য করবে না কারণ রায়ানের উপর শিরিন তখন খুব রেগে রয়েছে। কিন্তু পারুলের কোন কথাই তো শোনে না রায়ান।

আরও পড়ুনঃ রোহিতের সামনে এলো ফুলকির অতীত! বেরিয়ে এলো রাজ মহলের লুকিয়ে থাকা রহস্য! ফাঁস আজকের পর্ব

ওদিকে তূর্যর মা বারবার তাকে বাড়ি আসার জন্য অনুরোধ করে। প্রথমে তূর্য যেতে না চাইলেও পরের দিন ঠিক মাকে চমকে দেয়। তুর্যর মা তার খাতির যত্ন করতে লেগে পরে। আর অন্যদিকে রায়ান এবং পারুলও এসে হাজির। তূর্য তখন সবেমাত্র খেতে বসেছে। আর দরজার বেল বেজে ওঠে। তূর্য দরজা খুলতে গিয়েও থেমে যায়। কোনভাবে তূর্য বুঝে গিয়েছে বসু বাড়ির লোক এসেছে। তাই তূর্যর মা গিয়ে দরজা খোলে। আর এত দেরি হচ্ছে দেখে রায়ান পারুলের সন্দেহ হয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button