রোহিতের সামনে এলো ফুলকির অতীত! বেরিয়ে এলো রাজ মহলের লুকিয়ে থাকা রহস্য! ফাঁস আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি মাঝরাতে রোহিতকে ফোন করে সবটা বলে। আর ফুলকি যখন রোহিতকে এই সমস্ত ঘটনা বলছিল তখন আড়াল থেকে সবটা শুনে নেয় ছোট রাজকুমার। ছোট রাজকুমার তার মাকে সাবধান করে দেয় ফুলকির ব্যাপারে। ফুলকি যে রায়চৌধুরী বাড়িতে সবকিছু জানিয়ে দিয়েছে সেটা জানায় রানী মাকে। রানী মা ফুলকির উপরে একেবারে খোঁজে লাল হয়ে যায়। অতিরিক্ত পাকা মেয়ে ফুলকি তাই কিভাবে তাকে জব্দ করা যায় সেই নিয়ে ভাবতে থাকেন।

এদিকে ধানু এবং আদিত্যর ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য রায় চৌধুরী বাড়ি থেকে তমাল পিয়াল লাবণ্য সবাই এসে হাজির হয়। সবাই আসার সাথে সাথে আবার হাসি মজা ঠাট্টায় মেতে ওঠে। ফুলকি রোহিতকে চন্দনাকে দেখিয়ে বলে রাণীমা কিভাবে তাকে থাপ্পর মেরে গালে লাল দাগ ফেলে দিয়েছে। কিন্তু রোহিত রানী মাকে দেখে ফুলকির বর্ণনার সাথে মেলাতে পারে না। এরপর ধানু এবং আদিত্যর ভাত কাপড়ে অনুষ্ঠানে যখন আদিত্য ধানুর ভাত কাপড়ের দায়িত্ব নিতে যাবে তখন ফুলকি হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলে ধানু তো নিজেই নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে তাহলে আদিত্যকে কেন তারা ভাত কাপড়ের দায়িত্ব নিতে যাবে।
ফুলকির মুখে এই কথা শুনে সবাই অপ্রস্তুত হয়ে পড়ে। রানী মাও ভীষণ রেগে যায় মনে মনে। সবাই মিলে ফুলকির এই কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ফুলকি ছেলে মানুষ বলে সবাই ব্যাপারটা কাটিয়ে দেয়। ধানু বলে আদিত্য যেমন তার দায়িত্ব নিচ্ছে সেও আদিত্যর কিছু দায়িত্ব নেবে। এভাবেই শেষ হয় ভাত কাপড়ের অনুষ্ঠান। তারপরে সবাই মিলে ধানু ও আদিত্যর ঘর দেখতে যায়। সেখানে গিয়ে আবার হাসি মজা শুরু করে দেয় সকলে। কিন্তু ফুলকির মন কিছুতেই বসে না। তার মন বড় রানি মার কাছে পড়ে আছে। ফুলকিকে অন্যমনস্ক দেখে রোহিত চিন্তায় পড়ে যায়।
আরও পড়ুনঃ মাথায় বন্দুকের নল! প্রাণের ভয়ে বাধ্য হয়ে করেছেন অনুষ্ঠান! স্টেশনে টানা ৯ ঘণ্টার অপেক্ষায় নিউমোনিয়ার শিকার অভিনেত্রী ডলি বসু!
রোহিতকে বলে কিভাবে বড় রানী মাকে ঘরে আটক করে রাখা হয়েছে। তার মাথায় সেভাবে কোন সমস্যাই নেই শুধু আছে একটা মনের মধ্যে চাপা দুঃখ। আর তারপরে যদি একটা মানুষকে এভাবে দিনের পর দিন আটকে রাখা হয় তাহলে সে তো অসুস্থ হয়ে পড়বেই। তাই রোহিত যদি বড় রানী মার ঘরে ফুলকির সাথে যায় তাহলে কেউ কিছু বলতে পারবে না। রোহিত ফুলকিকে বোঝায় এটা ধানুর শ্বশুরবাড়ি ফুলকির করা কাজ ধানুর উপর প্রভাব পড়তে পারে। কিন্তু ফুলকি কোনো কথা শোনে না। রোহিতকে নিয়ে যায় বড় রানীর ঘরে। কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয় না তাদের। এদিকে ফুলকি এবং রোহিতকে রাজবাড়ির গোপন রহস্যের কথা জানায় ছোট রাজাবাবু। রাজবাড়ীর সেই গোপন রহস্য দেখে তো অবাক হয়ে যায় ফুলকি রোহিত।

