রঞ্জা-পিলু প্রমাণ করে দেবে যে বিন্দি আসলে ঠগ জোচ্চোর! ‘এবার পিহির জুটিকে গুরুত্ব দিন, মল্লারকে মিঠাইতে পাঠান’, কাতর আবেদন পিলু ভক্তদের

জি বাংলার পিলুতে দেখা যাচ্ছে যে এখন আহির পিলুর চাইতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রঞ্জা আর মল্লার জুটিকে। যদিও রঞ্জা মল্লার কে সকলেই ভালোবেসে ফেলেছে কিন্তু ধারাবাহিক টা তো পিলুর নামে তাই নায় ক আহির আর পিলু নায়িকা,এদের দুজনের রসায়নটা এখনো দর্শক দেখে উঠতে পারল না আট মাস হয়ে গেল ধারাবাহিকের। এখন রঞ্জা আর মল্লারের মধ্যে ভালোবাসা ফুটিয়ে তোলবার জন্য তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় একজন ব্যক্তিকে ঢোকানো হয়েছে।
এই তৃতীয় ব্যক্তিটির নাম বিন্দি। বিন্দি নামের একজন বসু মল্লিক বাড়িতে এসেছে মল্লারের বউ সেজে।এই চরিত্রে অভিনয় করছেন মানুষ হিসেবে গুপ্ত এবং কি করে বলবো তোমায় ধারাবাহিকের পরে তাকে আবার বাংলা সিরিয়ালে ফিরতে দেখা গেল। অনেকে অবাক হয়ে গেছিলেন যে বিন্দি এরকম উদ্ভট দাবী করে আবার বসু মল্লিক বাড়িতে থাকছে কী করে? আসলে দাদু অর্থাৎ পন্ডিত জি তাকে নিজে স্বীকৃতি দিয়েছে।
তিনি নতুন করে মল্লারের সাথে বিন্দির বিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর মল্লার এই বিয়ের তীব্র বিরোধিতা করছে।
এমন সময় দেখা যায় যে রঞ্জার বাবা আদিত্য নারায়ণ মুখার্জি এসে রঞ্জা কে বসু মল্লিক বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় রঞ্জার হাত ধরে মল্লার তাকে আটকানোর চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে বিন্দির বলা সমস্ত কথা মিথ্যা। রঞ্জার কোথাও গিয়ে মনে হয় মল্লার সত্যি কথা বলছে এবং সত্যিটা খুঁজতে রঞ্জা মল্লার আহির পিলু মিলে বেনারসে গেল। পিছু পিছু বিন্দিও গেছে আর পিলু রঞ্জা মিলে বার করে ফেলেছে যে বিন্দি আসলে অন্য কাউকে বিয়ে করেছিল। আর ছবিটিকে সে এডিট করে নিয়ে এসেছে।
তবে কেন হঠাৎ সে মল্লারের পেছনে পড়লো সেটার পেছনে রয়েছে একটা বড় রহস্য।
সবকিছু জানার জন্য আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে পিলু। তবে পিলুর দর্শকরা আর ধৈর্য ধরতে পারছেন না। তারা বলছেন যে রঞ্জা আর মল্লারের সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে দিন আর পিলু আর আহিরকে দেখান।আর অনেক হয়েছে এবার ধ্রুব সরকারকে মিঠাই তে পাঠান, তোর্সা একা একা রয়েছে আর পাগলামো করছে ওখানে।
তবে প্রিক্যাপে এমন কিছু দেখাচ্ছে যা দেখে দর্শক চমকে গিয়েছে। একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে লিখেছেন যে, ““প্রিক্যাপ
রঞ্জা- তুমি বা তোমার নাটক কোনো টাই আর চলবে না বিন্দি। পন্ডিত জি আমি প্রমাণ করবো মল্লার বিন্দি কে বিয়ে টা করেনি কখনো-
কি করে প্রমাণ করবে রঞ্জা?
বিন্দির পর্দা ফাঁস করুক রঞ্জা আর পিলু দুজনে একসাথে ”

