‘তোর জন্য আমার সংসার ভেঙেছে…’- স্বামীর প্রাক্তন স্ত্রী ছেলের সঙ্গে কুকুরের মতন ব্যবহার! যোগ্য জবাব দিয়ে শ্রীময়ীকে ধুয়ে দিলেন পিঙ্কি!

আজকালকার দিনে যেকোনো বৈবাহিক সম্পর্কে হামেশাই শুনতে পাওয়া যায়, তৃতীয় ব্যক্তির আগমন। আর, এই তৃতীয় ব্যক্তির জেরেই ভেঙে যায় না জানি কত সুখের সংসার। তবে, সম্পর্ক ভাঙ্গনের দায় কি কেবল একা তৃতীয় ব্যক্তির কাঁধেই থাকে?

অনেকের মতে, কেউ না চাইলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ কখনোই হতে পারে না। তবে, এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে এখনও জলঘোলা হতে দেখা যাচ্ছে শ্রীময়ী-কাঞ্চন-পিঙ্কির মধ্যে। টলিপাড়ায় প্রায় মাঝেমধ্যেই এই তিন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলতেই থাকে সমালোচকদের মধ্যে।

সম্প্রতি আবারও, কাঞ্চনের দুই সন্তানকে নিয়ে সমালোচনার সম্মুখীন করেছেন শ্রীময়ী ও পিঙ্কি। শোনা যাচ্ছে, পিঙ্কি নাকি কাঞ্চনের কাছে এবার সন্তানের অধিকার চেয়ে বসেছেন? এই প্রশ্ন শুনে শ্রীময়ী জানিয়েছেন, “এরা কারা? কোন পর্যায়ে চলে গেছেন? আপনাদের ইমিডিয়েটলি মনস্তত্ত্ববিদের সঙ্গে যোগাযোগ করা উচিত”।

কাঞ্চন-এর বর্তমান পত্নীর এমন বক্তব্য শুনে পিঙ্কিও তাঁকে সপাটে উত্তর দিয়েছে। কাঞ্চনের প্রাক্তন পত্নী তাঁকে জানিয়েছেন, তোমার মেয়ের সঙ্গে কাঞ্চনের যে সম্পর্ক, আমার ছেলের সাথে একই সম্পর্ক। তাই, আমরা আর বলার প্রয়োজন মনে করি না আমরা কারা?”

আরও পড়ুনঃ গল্পের কোনো মাথামুণ্ডু নেই!’- হাজারো অভিযোগ নিয়ে ধারাবাহিককে বিদায় জানিয়েছেন রত্না ঘোষাল! কোন কোন কারণে টেলিভিশন ছাড়লেন বর্ষীয়ান অভিনেত্রী?

পিঙ্কি আরও জানান, “তোমার কাছে তোমার মেয়ে যেমন মূল্যবান, তেমনই আমার কাছে আমার ছেলে। দুজনের সমান অধিকার আছে বাবার ভালোবাসা পাওয়ার। তাই আশা করছি এরকম কথা যেন আর কখনো শুনতে না হয়”। এদিকে, অভিনেত্রীর এমন মন্তব্যকে সমর্থন জানিয়ে চলেছেন নেটিজেনরা। এমনকি, পিঙ্কি জীবন তাঁর প্রাক্তন স্বামীর থেকে সন্তানের অধিকার আদায় করে নিতে পারে তা নিয়েও বলে চলেছেন অনেকে।

Back to top button