হাজারো বাধা পেরিয়ে শেষ করেছেন পড়াশোনা! বাবার বিরুদ্ধে গিয়ে বেছে নিয়েছেন অভিনয়! প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আজ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সমু সরকার!

র্তমানে টেলিভিশনের পর্দায় (Bengali Television) নতুন নতুন ধারাবাহিকের হাত ধরে অসংখ্য নতুন নতুন অভিনেতা-অভিনেত্রী আসছে। যারা নিজেদের অভিনয়ের দক্ষতায় পরিচিতি তৈরি করছে অভিনয় জগতে। দর্শকদের মনে তৈরি করে নিচ্ছে নিজেদের জায়গা। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সমু সরকার (Somu Sarkar)। টেলিভিশনের পর্দায় বেশ কিছু ধারাবাহিক ইতিমধ্যে সমুকে আমরা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখেছি। গোধুলি আলাপ, আলোর কোলে, নিম ফুলের মধু সহ আরো বেশি কিছু ধারাবাহিকের অভিনয় করেছেন সমু।

তবে জানেন কি আর ৫ জন নায়িকার মত সম কিন্তু শহরে মানুষ হয়নি বড় হয়েছে অত্যন্ত গ্রামে যেখানে একসময় ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছতো না। সেই জায়গা থেকে উঠে এসে আজ বাংলা টেলিভিশনের পর্দায় সকলের মন জয় করছেন অভিনেত্রী। বাড়িতে বাবা দাদুর হাজার বাধা পেরিয়ে আজ এই জায়গায় এসেছিল অভিনেত্রী। করতে হয়েছে একের পর এক লড়াই বাধা-বিপত্তি পেরিয়ে মায়ের হাত ধরেই এখানে পৌঁছাতে পেরেছে আজ।

actress

গোধূলি আলাপ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে পর্দায় পা রেখেছিলেন। অদম্য জেদ ও ইচ্ছাশক্তিকে হাতিয়ার করে বছর টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সোমু দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মহাবারী পঞ্চায়েতের খিদিরপুর গ্রামের মেয়ে। বাবা শৈলেন্দ্রনাথ সরকার জম্মুতে বিএসএফে কর্মরত। বংশীহারী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন সোমু। এরপরই ঠিক করেন গ্রামের বাইরে বেরিয়ে কিছু করবেন। ২০১৭ সালে মালদা গৌড় কলেজে মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক পাশ করেছেন। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে করেন মাস্টার ডিগ্রি।

সাংবাদিকতা পড়ার পাশাপাশি একটি চ্যানেলে ইকির মিকির ও অপর একটি চ্যানেলে অগ্নিশিখা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ অভিনয়ে মনোনিবেশ করেন সোমু। এরপর জনপ্রিয় মোহর ধারাবাহিকে তাঁর পার্শ্ব চরিত্রে অভিনয় দর্শকদের নজর কাড়ে। সোমুর মা মীরা সরকারের দাবি, নিজের চেষ্টাতেই এত দূর গিয়েছে তাঁদের মেয়ে। বিভিন্ন জায়গায় অডিশন দেওয়ার জন্যই আজকে তাঁর সিরিয়ালে যাওয়া।

আরও পড়ুনঃ অনন্যার প্রস্তাব ফিরিয়ে দিল নতুন! ডল নয়, তার জীবন জুড়ে শুধুই কমলিনী! তবে কি এখান থেকেই শুরু হবে নতুন কমলিনীর একসাথে পথ চলা? ফাঁ’স আজকের পর্ব

এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে হাজার বাধা-বিপত্তি পেরিয়ে বাবা দাদুর শাসনের বাইরে এসে তাদের কথা অমান্য করে আজ নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সম আজকে দাঁড়িয়ে তিনি বোঝেন সমু। বাবা দাদু তাকে কেন বাধা দিয়েছিল সেই সময় সেটা তিনি এখন বুঝতে পারেন। কিন্তু নিজের লক্ষ্যে সমুকে পৌঁছতেই হতো। তাই যে কোন একটা পথ তাকে বেছে নিতে হয়েছে।

Back to top button